জয়পুর পরিদর্শনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, নিরাপত্তার দায়িত্বে ২৪০০ নিরাপত্তা রক্ষী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেমস ডেভিড (জেডি) ভান্স। তাঁর সঙ্গে এসেছেন তাঁর স্ত্রী উষা এবং তাঁদের তিন সন্তানক। তাঁরা গতকাল সোমবার রাতে জয়পুরে পৌঁছেছেন এবং রামবাগ প্রাসাদে রয়েছেন বলে জানা গিয়েছে। আজ মঙ্গলবার তিনি তাঁর পরিবারের সঙ্গে আমের দুর্গ পরিদর্শন করবেন। তারপরে, তিনি রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে (RIC) মার্কিন-ভারত সম্পর্ক নিয়ে বক্তব্য রাখবেন। ভান্স এবং তাঁর পরিবারের নিরাপত্তার জন্য ২৪০০ পুলিশ জওয়ান মোতায়েন করা হবে বলেও খবর। মার্কিন ভাইস প্রেসিডেন্টের সফরকে সামনে রেখে পুরো জয়পুর শহরকে সাজানো হয়েছে।

জেডি ভান্স তাঁর স্ত্রী ও সন্তানদের সঙ্গে আমেরিকান নিরাপত্তা কর্মীদের সুরক্ষায় আমের ফোর্টের উদ্দেশ্যে রওনা হবেন। তাঁদের হাতির স্ট্যান্ড থেকে একটি বিশেষ খোলা জিপসিতে করে আমের দুর্গের ভিতরে নিয়ে যাওয়া হবে। এই দিন তিনি পরিবারের সঙ্গে একটি জিপসিতে দুর্গের বাইরের অংশ, মাভথা সরোবর (আমের দুর্গের নীচে নির্মিত কৃত্রিম হ্রদ) এবং কেসর কিয়ারি উদ্যান পরিদর্শন করবেন। এর পরে, এই মার্কিন ভাইস প্রেসিডেন্ট একটি জিপসিতে করে জালেবি চক যাবেন, যেখানে দুটি হাতি পুষ্প এবং চন্দা তাঁকে এবং তাঁর পরিবারকে স্বাগত জানাবে। এই দুটি হাতিকে ঐতিহ্যবাহী গয়না এবং পোশাকে সজ্জিত করা হবে। পুষ্প (হাতি) জেডি ভ্যান্স এবং তাঁর পরিবারকে আশীর্বাদ করবেন, আর চন্দা (হাতি) তাঁদের গলায় ফুলের মালা পরিয়ে দেবেন।

এরপর রাজস্থানী লোকশিল্পীরা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। জেডি ভ্যান্স তাঁর পরিবারের সঙ্গে প্রায় এক ঘণ্টার জন্য আমের দুর্গ পরিদর্শন করবেন এবং একজন গাইডের সাহায্যে এর ইতিহাস সম্পর্কে জানবেন। দুর্গ কমপ্লেক্সে অবস্থিত ১১৩৫ এডি রেস্তোরাঁয় তাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। এখানে ভান্স এবং তাঁর পরিবারকে রূপার সিংহাসনে রাজস্থানী খাবার পরিবেশন করা হবে। তিনি পান্না-মীনা কুণ্ড এবং আনোখি জাদুঘরও পরিদর্শন করবেন।

আমের দুর্গ থেকে হোটেল রামবাগ প্যালেসে যাওয়ার সময়, ভান্স এবং তাঁর পরিবার পথে জল মহল, হাওয়া মহল এবং পরকোটাও পরিদর্শন করবেন। মার্কিন ভাইস প্রেসিডেন্ট এবং তাঁর পরিবার রামবাগ প্রাসাদে মধ্যাহ্নভোজ করবেন। এখানে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর, জেডি রাজস্থান আন্তর্জাতিক কেন্দ্রে পৌঁছাবেন এবং এখানে আমেরিকান ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। তিনি ভারত-মার্কিন সম্পর্ক নিয়েও একটি ভাষণ দেবেন। এর পর তিনি হোটেল রামবাগ প্যালেসে ফিরে যাবেন। সন্ধ্যায় তিনি রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং অন্যান্য মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন বলেও জানা গিয়েছে।

ভান্স এবং পরিবারের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হবে হোটেল রামবাগ প্যালেসেই। তিনি এবং তাঁর পরিবার আজ রাতটি জয়পুরে কাটাবেন। বুধবার সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট তার পরিবারের সঙ্গে একটি বিশেষ বিমানে জয়পুর থেকে আগ্রার উদ্দেশ্যে রওনা হবেন। সেখানে তাজমহল পরিদর্শনের পর, তিনি বিকেল নাগাদ একই বিমানে জয়পুরে ফিরে আসবেন এবং সন্ধ্যায় সিটি প্যালেসে যাবেন। বৃহস্পতিবার সকালে তিনি এবং তাঁর পরিবার আমেরিকার উদ্দেশ্যে রওনা হবেন।

ইন্দোনেশিয়ায় মিষ্টির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

Humidifier ও Air Purifier-এর মধ্যে কোনটি বেশি প্রয়োজন শীতে, কেনার আগে জানুন

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ছুটির দিনে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

মুখে দিলেই গলে যাবে, বানিয়ে নিন সুস্বাদু ক্রিমি চিকেন ক্রেপ রোল

‘আমাকে উত্যক্ত করলে, পাল্টা জবাব দিতে জানি,’ কনসার্টের মাঝেই ক্ষোভ উগড়ে দিলেন দিলজিৎ