‘বড়দের খেলা’র অছিলায় দুই ভাই-বোনকে ১০ দিন টানা যৌন হেনস্থায় ধৃত কিশোর

Share:

নিজস্ব প্রতিনিধি : খেলার নাম করে ১০ দিন ধরে ২ ভাইবোনকে লাগাতার যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মুচিপাড়া এলাকায়।

জানা গিয়েছে, টানা ১০ দিন ধরে ছোট দুই ভাই-বোনকে খেলার নাম করে নির্যাতন করে এক কিশোর। প্রথমে বিষয়টি বাড়িতে জানাতে পারেনি নির্যাতিতরা। ১০ দিন পরে শরীর অসুস্থ হলে বিষয়টি বাড়িতে জানায় তাঁরা। এরপরেই পরিবারের লোকজন থানায় ঘটনাটি জানালে পুলিশের কাছে সব কথা জানায় নির্যাতিত ভাই-বোন।

পুলিশ সূত্রে খবর, লাগাতার নির্যাতনের জেরে দুই শিশুই পায়ুদ্বারে তীব্র যন্ত্রণা অনুভব করে। নির্যাতিতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কিশোরকে আটক করে মুচিপাড়া থানার পুলিশ। এরপর অভিযুক্তকে রাতভর থানায় জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। সেখানে অভিযুক্ত যৌনহেনস্থার কথা স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।

বুধবার অভিযুক্তকে বিশেষ পকসো আদালতে পেশ করা হয়েছিল। তারপরেই বিচারক ২৯ এপ্রিল পর্যন্ত ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।ইতিমধ্যে নির্যাতিত দুই শিশুর শারিরীক পরীক্ষা ও গোপন জবানবন্দি নেওয়ার আর্জি জানানো হয়েছে আদালতের কাছে। দুই আর্জি মঞ্জুর করেছেন বিচারক।

গোটা ঘটনা জানতে নির্যাতিতদের শারিরীক পরীক্ষা করা হবে। পাশাপাশি কবে থেকে এই ধরনের ঘটনা ঘটছে, আর কেউ এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে কিনা জানতে দুই ভাইবোনের সঙ্গে আলাদা করে কথাও বলবেন তদন্তকারী অফিসাররা। অন্যদিকে পুলিশি হেফাজতে থাকা অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে।

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

‘ফোনে আড়ি পাতা হচ্ছে’, বিস্ফোরক দাবি রাহুলের

আবাসের ৫৭ হাজার ভুয়ো উপভোক্তার বিরুদ্ধে সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম, আজ কলকাতার দর কত?