বৃষ্টিতে ভেস্তে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচ, প্লেঅফে যাওয়ার আশা জিইয়ে রইল রাহানেদের

Share:

নিজস্ব প্রতিনিধি: আচমকাই খলনায়ক হিসাবে হাজির ঝড়-বৃষ্টি। আর তাতেই শনিবার রাতে ইডেন গার্ডেন্সে ভেস্তে গেল কলকাতা নাইট রাইডার্স বনাম পঞ্জাব কিংসের ম্যাচ। দুই দলই পয়েন্ট ভাগাভাগি করে নিল। এদিন ম্যাচ ভেস্তে যাওয়ায় কেকেআরের প্লে অফে যাওয়ার আশা ক্ষীণ হলেও বেঁচে রইল।

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর সেই সিদ্ধান্ত যে ভুল ছিল না, তা ব্যাট করতে নেমেই বুঝিয়ে দেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। শুরু থেকেই কলকাতার বোলারদের রেয়াত না করে হাত খুলে মারতে শুরু করে দেন দুজনে। মাত্র ২৭ বলেই ৫০ রান তোলেন পঞ্জাবের দুই ওপেনার। প্রথম পাওয়ার প্লে-তে বিনা উইকেটে ৫৬ রান তোলে শ্রেয়সের দল। মাত্র ২৭ বলেই আটটি চার ও দুটি ছক্কায় নিজের অর্ধশতরান পূর্ণ করেন পঞ্জাবের তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য।

দুই ব্যাটারের হাতে নির্দয় মার খেয়ে লাইন-লেংথ হারিয়ে ফেলেন কলকাতার তথাকথিত বাঘা-বাঘা বোলাররা। সুনীল নারাইনের এক ওভারে ২১ রান তোলেন পঞ্জাবের দুই ব্যাটার। ১০.৩ ওভারেই দলকে ১০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। শেষ পর্যন্ত ১২তম ওভারে বল করতে এসে পঞ্জাবের ওপেনিং জুটি ভাঙতে সফল হন আন্দ্রে রাসেল। ৩৫ বলে ৬৯ রান করে সাজঘরে ফেরেন প্রিয়াংশ আর্য। খানিকবাদেই ৩৮ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন প্রভসিমরন সিংহ। আর অর্ধশতরান পূর্ণের পরে রুদ্রমূর্তি ধারণ করে তিনি। চার ও ছয়ের ফুলঝুরি ছোটাতে থাকেন। ১৪তম ওভারে প্রভসিমরানের সহজ ক্যাচ ফেলেন হর্ষিত রানা। তখন ৬৩ রানে ব্যাট করছিলেন পঞ্জাবের ওপেনার। শেষ পর্যন্ত পরের ওভারেই সাজঘরে ফেরেন। আউটের আগে ৪৯ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন প্রভসিমরন।

তাঁর আউটের সঙ্গে সঙ্গেই ম্যাচের উপরে খানিকটা নিয়ন্ত্রণ কায়েম করে কেকেআর। কেননা পর পর ফিরে যান গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কো জানসেন। দুজনেই তিন রান করে আউট হন। পঞ্জাব অধিনায়ক শ্রেয়স আইয়ারকে বিধ্বংসী মেজাজে পাওয়া যায়নি। ফলে রানের পাহাড় গড়তে পারেনি পঞ্জাব। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২০১ রান তোলে। শ্রেয়স ২৫ ও জস ইংলিস ১১ রানে অপরাজিত থাকেন।

জয়ের জন্য ২০২ রানের লক্ষ্য তাড়া করতে নামে কেকেআর। কিন্তু প্রথম ওভারের শেষের দিকেই শুরু হয় ঝড়। সেই সঙ্গে টিপটিপ করে বৃষ্টি। শেষ পর্যন্ত প্রথম ওভার শেষ হওয়ার পরেই (তখন কেকেআরের রান ছিল ৭) সাজঘরে ফেরেন দুই দলের খেলোয়াড়রা। বৃষ্টির তোড় বাড়ায় ঢেকে দেওয়া হয় পিচ। বৃষ্টি থামার জন্য অপেক্ষা করতে থাকেন আম্পায়াররা। কিন্তু খারাপ আবহাওয়ার জন্য আর খেলা শুরু করা যায়নি। রাত ১১টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে। এদিন ম্যাচ ড্র হওয়ায় ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে চার নম্বরে উঠে এল পঞ্জাব। আর ৯ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে সাতে দাঁড়িয়ে কলকাতা। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ