চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

১২জন আইপিএস সহ কলকাতা পুলিশে কোভিড আক্রান্ত ৪৫০জন

নিজস্ব প্রতিনিধি: কোভিডের প্রথম ঢেউয়ের সময় থেকেই দেখা যাচ্ছে বাংলার বুকে কোভিড আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি কলকাতায়। তার সঙ্গে কার্যত কাঁধে কাঁধ মিলিয়ে পাল্লা দিচ্ছে উত্তর ২৪ পরগনা জেলাও। মৃত্যুর সংখ্যার দিকেও এই দুই জেলাই সব থেকে বেশি এগিয়ে। কলকাতায় বেশি সংক্রমণ ছড়ানোর জন্য দেখা যাচ্ছে কলকাতা পুলিশেও কোভিড সংক্রমণ ও তা থেকে মৃত্যুর ঘটনা বেশি রাজ্য পুলিশের তুলনায়। কোভিডের তৃতীয় ঢেউ যখন বাংলায় আছড়ে পড়েছে তখন দেখা যাচ্ছে সংক্রমণের সেই ছবি বদলে না গেলেও মৃত্যুর হার তুলনামূলক এবারে অনেকটাই কম। তবুও উদ্বেগ পুরোপুরি কাটছে না। কেননা সোমবার নতুন করে তথ্য সামনে এসেছে যে কলকাতা পুলিশের ১২জন আইপিএস আধিকারিক সহ সর্বমোট ৪৫০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন।

জানা গিয়েছে, কলকাতা পুলিশের বাহিনীতে কোভিড আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪৫০। কেননা এদিন সামনে এসেছে যে বাহিনীর ১২জন আইপিএস আধিকারিক ও ৮৭জন কর্মী তথা আধিকারিক নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এই ৪৫০জনের মধ্যে এমন অনেকেই আছেন যারা দ্বিতীয় বা তৃতীয়বার যেমন কোভিডে আক্রান্ত হয়েছেন তেমনি অনেকেরই ভ্যাক্সিনের ২টি ডোজও হয়ে গিয়েছে। তারপরেও তাঁরা আক্রান্ত হয়েছেন কোভিডে। শহর রক্ষার ভার যাঁদের কাঁধে সেই পুলিশ কর্মীদের ওপর কোভিডের এই মুহুর্মুহু থাবা উদ্বেগে রেখেছে শহরবাসীকেও। কোভিড আবহের মধ্যেও প্রথম সারির কোভিড যোদ্ধা হিসাবে পুলিশ কর্মী ও আধিকারিকেরা নিজেদের কর্তব্য পালনে ব্যস্ত। প্রতিনিয়তই বাড়ির বাইরে বেরিয়ে তাঁরা শহরের বুকে আইনশৃঙ্খলা রক্ষার কাজ করে চলেছেন। তাই রাজ্য সরকারও সিদ্ধান্ত নিয়েছে বুস্টার ডোজ দেওয়ার ক্ষেত্রেও পুলিশকে অগ্রাধিকার দেওয়া হবে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

অফিস টাইমে ফের মেট্রো বিভ্রাট, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

‘নির্বাচনের ব্লু-প্রিন্ট চুরি করাতেই অভিযান’ অভিযোগ তৃণমূলকর্মীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ