পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে নাম না করে শুভেন্দুকে কটাক্ষ দিলীপের

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওয়ের জঙ্গি হামলার ঘটনা প্রতিবাদ হোক। কিন্তু কোন দেশের জাতীয় পতাকা পোড়ানোকে আমি ব্যক্তিগতভাবে মনে করি উচিত নয়। সোমবার বর্ধমানে চায় পে চর্চায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পাকিস্তানের পতাকা পোড়ানো নিয়ে রাজ্যের বিরোধী দলনেতার নাম না করে এমনভাবেই মন্তব্য করেন দিলীপ ঘোষ। সেখানে নানা বিষয় সাংবাদিকরা দিলীপ ঘোষকে প্রশ্ন করেন। উঠে আসে কাশ্মীরের জঙ্গি হামলা প্রসঙ্গ। বিধানসভার গেটের বাইরে পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য বিধায়করা। কিন্তু সোমবার বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ স্পষ্ট বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি কোন দেশের পতাকা পোড়ানো উচিত নয়।’একইসঙ্গে দিলীপ ঘোষ রাজ্যে শাসক দলকে নিশানা করেন।

সোমবার বিকেলে বর্ধমান শহরে জি টি রোডের (G T Road) লক্ষ্মীপুর মাঠে জোড়া মন্দিরের কাছে দিলীপ ঘোষকে কাশ্মীর হামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, কোন দেশের পতাকা পোড়ানো উচিত নয় আমি এটা মোটেই পছন্দ করি না। তার মতে কোন দেশের সরকার অশান্তি করে বা কিছু লোক গোলমাল করে তার জন্য কেন্দ্র রয়েছে। নরেন্দ্র মোদী(Narendra Modi) ঠিক সময় যথাযথ জবাব দেবেন। কাশ্মীরে জঙ্গি হানার পর গত বৃহস্পতিবার রাজ্যের বিধানসভার বাইরে প্রতিবাদ কর্মসূচিতে শুভেন্দু অধিকারী ২৬ টি পাকিস্তানের পতাকা পুড়িয়ে বলেছিলেন, ২৬ এর বদলে ২৬০ টা মুন্ডু চাই। একইসঙ্গে শুভেন্দু অধিকারী এও বলেছিলেন, পাকিস্তানকে গাজার মত ধুলিস্যাৎ করে দিতে হবে। দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর এই কাজ যে ভালোভাবে নেননি সোমবার বর্ধমানে তার প্রকাশ্যে করা মন্তব্য তা বুঝিয়ে দিল। কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনায় ভারত এবং পাকিস্তানের সম্পর্ক একদম তলানিতে এসে ঠেকেছে। ভারত এই ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। যদিও পাকিস্তান স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই ঘটনার সঙ্গে নাকি তাদের কোন যোগ নেই। একইসঙ্গে ঘটনা ঘটে যাওয়ার তিনদিন পর তারা দাবী জানিয়েছে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত।

তবে ভারতবর্ষ পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে শুরু করেছে। কিন্তু পাকিস্তানের জাতীয় পতাকা পোড়ানো প্রধানমন্ত্রীর কুশপুতুল পোড়ানোর ঘটনার নিন্দা করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার দাবি, রাজ্যের কয়েকজন মন্ত্রী কাশ্মীরের হামলার ঘটনার পর প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল পুড়িয়েছেন। এটা উচিত হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, গত বছর নভেম্বর মাসে বাংলাদেশে কয়েকজন পড়ুয়া ভারতের জাতীয় পতাকা)Indian National Flag) মাটিতে রেখে মাড়িয়ে গিয়েছিলেন। সেই ঘটনার ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নিন্দার ঝড় উঠেছিল। তাতে স্বামী হতে দেখা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে। সেই সময় বিরোধী দলনেতাকে বলতে শোনা গিয়েছিল যারা ভারতের পতাকা পা দিয়ে মাড়িয়েছে তাদের শুধু খাবার নয়, সবকিছু বন্ধ করে দেওয়া উচিত। অথচ কাশ্মীরে তরতাজা একের পর এক প্রাণ চলে যাওয়ার পর যখন শুভেন্দু অধিকারী, পাকিস্তানের জাতীয় পতাকা পুড়িয়েছেন তখন তারই দলের প্রাক্তন সংসদ ও রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নিন্দায় সরব হলেন প্রকাশ্যে। রাজনৈতিক মহলের ধারণা দিলীপ ঘোষের করা এই প্রকাশ্যে মন্তব্য রাজ্যের শাসকদলের কাছে প্রচারের বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে।

শান্তিপুরের রাসে কেন রাজবেশে নগর পরিক্রমা করেন রাধা? জানুন রাইরাজার অজানা কাহিনি

ঝড়ের দাপটে লন্ডভন্ড আমেরিকা, বিদ্যুৎহীন লক্ষ লক্ষ মানুষ, জারি জরুরি সতর্কতা

পারদ পতনের ইঙ্গিত, রাজ্যে জমিয়ে শীত আসছে কবে? জানুন

কাটোয়া স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড! দাউদাউ করে জ্বলল কামরা, তারপর…

ডিজিটাল দুনিয়ায় চোখের পলকে পেমেন্ট! জানুন QR Code-এর খুঁটিনাটি

মানসিক শান্তি ফিরবে, কারা আজ সাবধানে থাকবেন

ভারতে লঞ্চ হল ৯৬০০ চিপসেটসহ Vivo X500 সিরিজ, জেনে নিন দাম ও ফিচার্স

রোজ জিরো-সুগার ড্রিঙ্ক খাচ্ছেন? কৃত্রিম চিনির আড়ালে লুকিয়ে বিপদ!

পশ্চিমবঙ্গ-গুজরাত সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে আন্দোলনের ডাক ইন্ডিয়া’র

৩০ নভেম্বর ফের শহরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

জরুরি ভিত্তিতে ৩০ নভেম্বর থেকে সংসদের বিশেষ অধিবেশন, ঘোষণা কেন্দ্রের

উচ্চ ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখবে এই ৪টি ঘরোয়া পানীয়

ঠিক সিনেমার দৃশ্য! প্রেসিডেন্সি জেলে বন্দিদের মধ্যে সংঘর্ষে নিহত ১

সঞ্চয় থেকে মাসিক আয় চান? পোস্ট অফিসের স্কিমে পাবেন ৭.৪% হারে সুদ