দেশবিরোধীদের বিরুদ্ধে সরকারের স্পাইওয়্যার ব্যবহার কোনও অন্যায় নয়, পেগাসাস নিয়ে জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: কাশ্মীরের জঙ্গি হামলায় শোকাহত গোটা দেশ। এই পহেলগাঁও হত্যাকাণ্ডের পরই কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করার জন্য। এই মামলার শুনানি ছিল আজ অর্থাৎ মঙ্গলবার। এদিন শুনানিতে সুপ্রিম কোর্ট কেন্দ্র সরকারের পক্ষে রায় দান করে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, নাগরিক সমাজকে নিশানা করা না হলে, দেশের নিরাপত্তার স্বার্থে স্পাইওয়্যার ব্যবহার করা কোনও অন্যায় কাজ নয়।

সম্প্রতি, পেগাসাস স্পাইওয়্যার নিয়ে জনস্বার্থে একটি মামলা করা হয়। সেখানেই পেগাসাস সফ্টওয়্যারের মাধ্যমে দেশ-বিরোধীদের ফোনে আড়ি পাতার অভিযোগ করা হয় মোদি সরকারের উপর।

সেই শুনানিতেই মঙ্গলবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটিশ্বর সিংহের বেঞ্চ চলেছে, “দেশ স্পাইওয়্যার ব্যবহার করলে সমস্যা কোথায়? একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার, স্পাইওয়্যার ব্যবহারে সমস্যা নেই। কারও কারও বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। দেশের নিরাপত্তার সঙ্গে আপস না করাই ভাল। কার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, অবশ্যই প্রশ্ন উঠবে। নাগরিক সমাজের কারও বিরুদ্ধে ব্যবহার করা হলে, অবশ্যই সে বিষয় দেখা হবে।”

এদিন বিচারপতি সূর্যকান্ত আরও বলেছেন, “যে পরিস্থিতির মুখোমুখি হচ্ছি আমরা, তাতে সাবধান হতে হবে।” মনে করা হচ্ছে, কাশ্মীরের জঙ্গি হামলার প্রসঙ্গ টেনেই তিনি এই কথা বলেছেন। আবেদনকারীর পক্ষ হয়ে আইনজীবী শ্যাম দিওয়ান পেগাসাস-তদন্তের রিপোর্ট প্রকাশ করার জন্যে বলেন। এই মর্মে শীর্ষ আদালত বলে, “দেশের নিরাপত্তা এবং সার্বভৌমিকতার প্রশ্ন জড়িয়ে যে রিপোর্টের সঙ্গে, তা ছোঁয়া যাবে না। কিন্তু কোনও ব্যক্তি যদি জানতে চান, তাঁর নাম রয়েছে কি না, সেই বিষয় তাঁকে সম্পূর্ণ আলাদা ভাবে জানানো হবে।”

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের