যুদ্ধের প্রস্তুতি, ভারতীয় সীমান্তের দিকে আসছে পাকিস্তানি সেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁওকাণ্ডের জেরে ভারতীয় সেনার প্রত্যাঘাত রুখতে জোরকদমে প্রস্তুতি শুরু করেছে পাকিস্তানি সেনা। ইতিমধ্যেই দেশের বিভিন্ন সেনা ঘাঁটি থেকে সেনার বিভিন্ন ডিভিশনকে নিয়ন্ত্রণ রেখায় পাআনো শুরু হয়েছে। আর্টিলারি রেজিমেন্টকে শিয়ালকোটের শকড়গড়ে মোতায়েন করা হয়েছে। সিন্ধ রেজিমেন্টকেও নিয়ন্ত্রণ রেখায় পাঠানো হয়েছে। জম্মুর উল্টোপ্রান্তে থাকা খারিয়ায় যুদ্ধের মহড়া শুরু করে দিয়েছে পাক সেনাবাহিনী। ‘হ্যামার স্ট্রাইক’ নামাঙ্কিত ওই মহড়ায় মূলত নিজেদের শক্তি যাচাই করে নিচ্ছে পাক সেনা।

স্থল বাহিনীর পাশাপাশি পাকিস্তান বায়ুসেনাও যুদ্ধের জন যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে। দক্ষিণাঞ্চলীয় বায়ু কম্যান্ডের অধীনে জারব-ওই-হায়দারি নামাঙ্কিত যুদ্ধের মহড়া চালানো হচ্ছে। গত তিনদিন ধরে ওই মহড়া চলছে। মহড়ায় আত্যাধুনিক যুদ্ধ বিমান জেএফ ১৭ এবং এফ-১৬ আংশ নিয়েছে। দেশের সব কয়টি বায়ুসেনা ঘাঁটিকে যুদ্ধের জন প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ভারতের এস-৪০০ ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচার জন্য এফ-১৬ যুদ্ধ বিমান গদর থেকে সরিয়ে অন বায়ু সেনা ঘাঁটি গুলিতে পাঠানো হয়েছে।

পাক সেনার এক আধিকারিকের কথায় ‘ভারত যে কোনও সময়ে প্রতাঘাত করতে পারে ধরে নিয়েই পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভারতীয় সেনা যাতে স্থলপথ পেরিয়ে পাকিস্তানে ঢুকতে না পারে তার জন্যই সীমান্তে বাড়তি সেনা মোতায়েন করা হয়েছে। রাওয়ালপিন্ডি থেকে শুরু করে দেশের বিভিন্ন সেনা ঘাঁটি সুরক্ষিত রাখার পাশাপাশি সেনাদের বড় একটা অংশকেই নিয়ন্ত্রণ রেখায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্ক থেকে ইতিমধ্যেই প্রচুর পরিমাণ গোলা-বারুদ আমদানি করা হয়েছে।’

ঐতিহ্যনির্ভর তবে আধুনিক, নতুন প্রজন্মের কাছে বাড়ছে মিনিমাল জুয়েলারির চাহিদা

নির্জলা একাদশী ২৪ না ২৫ জুন? জেনে নিন শুভ সময় ও উপবাস ভাঙার সময়

জলের মতো টাকা খরচ হচ্ছে? সিঁড়ির নিচ থেকে এই জিনিস সরিয়ে দিন

আজকের রাশিফল: আঘাত পাওয়ার সম্ভাবনা বৃষ রাশির জাতকদের, কর্মক্ষেত্রে উন্নতি কাদের?

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান