দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সভা-সমাবেশ বন্ধ সহ ১৩ জানুয়ারি থেকে কড়া বিধিনিষেধ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হলো। করোনাভাইরাসের ওমিক্রন প্রজাতির তাণ্ডবের হাত থেকে বাঁচতে আগামী ১৩ জানুয়ারি বৃহস্পতিবার থেকে দেশজুড়ে কঠোর বিধিনিষেধ কার্যকর হচ্ছে। সমস্ত ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে এক প্রেস বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।  

গত কয়েকদিন ধরেই দেশে করোনার সংক্রমণ লাগামছাড়া হয়ে উঠেছে। প্রতিদিনই লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণ বেশ কয়েক মাস বাদে দু’হাজারের গণ্ডি ছাড়িয়েছে। একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন দু হাজার ২৩১ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে। পাশাপাশি মারণ ভাইরাসের ছোবলে আরও তিনজন মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এ নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনার বলি হলেন ২৮ হাজার ১০৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৮ দশমিক ৬৩ শতাংশে। আর এমন পরিসংখ্যানে অশনিসঙ্কেত দেখেই সন্ধ্যায় ১৩ জানুয়ারি থেকে দেশজুড়ে বিধিনিষেধ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ থেকে যে ১১ দফা নির্দেশিকা জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, ‘দোকান, শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁসহ সব জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাস্ক পরিধান করতে হবে। অন্যথায় আইনানুগ শান্তির সম্মুখীন হতে হবে। ট্রেন, বাস এবং লঞ্চে সক্ষমতার অর্ধেক সংখ্যক যাত্রী নেওয়া যাবে। সব চালক ও সহকারীকে আবশ্যিকভাবে কোভিড-১৯ টিকা সনদধারী হতে হবে। বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড-১৯ টিকা সনদ দেখাতে হবে এবং র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করাতে হবে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ