ভারতীয় বন্দরে নিষিদ্ধ পাকিস্তানি জাহাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: পাকিস্তান থেকে ভারতে যাবতীয় আমদানি বন্ধ করেছে কেন্দ্র। শনিবার ভারতীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রক পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে ভারতীয় বন্দরে প্রবেশ নিষিদ্ধ করেছে। অন্যদিকে ভারতীয় পতাকাবাহী জাহাজগুলিকেও পাকিস্তানের বন্দরে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ভারতীয় সম্পদ, পণ্যসম্ভার এবং বন্দর অবকাঠামো রক্ষার জন্য মার্চেন্ট শিপিং আইন ১৯৫৮-এর ৪১১ ধারার অধীনে তাৎক্ষণিকভাবে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রকের জারি করা নির্দেশে বলা হয়েছে, “এই আইনের উদ্দেশ্য হল জাতীয় স্বার্থ রক্ষার জন্য সর্বোত্তমভাবে উপযুক্ত ভারতীয় বাণিজ্যিক সামুদ্রিক জাহাজের উন্নয়ন এবং রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।” ভারতের সামুদ্রিক স্বার্থের সুষ্ঠু কার্যকারিতা নিশ্চিত করার এবং নিরাপত্তা জোরদার করার প্রচেষ্টার অংশ হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। পাশাপাশি বলা হয়েছে যে, পাকিস্তানের পতাকাবাহী জাহাজকে কোনও ভারতীয় বন্দরে যেতে দেওয়া হবে না এবং ভারতীয় পতাকাবাহী জাহাজ পাকিস্তানের কোনও বন্দরে যেতে পারবে না।

নির্দেশে আরও বলা হয়েছে যে, আদেশ থেকে কবে অব্যাহতি মিলবে তা পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। এই পদক্ষেপগুলির মধ্যে রয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা, আট্টারিতে সমন্বিত চেক পোস্ট বন্ধ করা, দীর্ঘকালিন ও হিন্দু ভিসা ব্যাতীত যাবতীয় ভিসা বাতিল, পাকিস্তানি হাই কমিশনের কর্মীদের অবাঞ্ছিত ঘোষণা।

বাণিজ্য মন্ত্রকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “পাকিস্তানে উৎপন্ন বা রফতানি করা সমস্ত পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা রফতানি (তা অবাধে আমদানিযোগ্য বা রফতানিযোগ্য হোক না কেন) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হল। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যে কোনও ব্যতিক্রমের জন্য ভারত সরকারের পূর্ব অনুমোদনের প্রয়োজন হবে।”

‘কেউ পাশে থাকলে…’, পাকিস্তানের কাছে হেরে ক্ষোভপ্রকাশ করে যা বললেন তিলক

প্রেমিকের সঙ্গে হাত মিলিয়ে স্বামীকে খুন, গ্রেফতার স্ত্রী

বিসলেরির জলে মিলল ক্যানসারের উপাদান! সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতি FSSAI-এর

প্রধানমন্ত্রীর ছবি দেওয়া পোস্টার ছেঁড়ার অভিযোগে বিহারের বৈশালীতে গ্রেফতার ৪

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটেই মিলবে অতীতের নানা স্মৃতি

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা