‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতই, বাংলাদেশের জন্মদাতা। ধর্মের ভিত্তিতে অখণ্ড ভারতকে তিনটি টুকরো করা হয়েছিল। দুটি টুকরো পূর্ব ও পশ্চিম পাকিস্তান, অপরটি ভারত। দেশভাগ নিয়ে এমনই মন্তব্য করলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর দাবি, ব্রিটিশরা দেশভাগ নিয়ে জহওরলাল নেহরুকে ভুল বুঝিয়েছিল। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও হিন্দুদের উপর অত্যাচার প্রসঙ্গে বলতে গিয়ে শমীকবাবু বলেন, ‘বাংলাদেশে হিন্দু নির্যাতন, অশান্তি, এইসব নিয়ে যা বলার বিদেশমন্ত্রকই বলবে। কিন্তু হিন্দু বাঙালি হিসেবে আমি বলতে চাই, বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত। জওহরলাল নেহরুদের ভুল বুঝিয়েছিল ব্রিটিশরা। তারাই এই দেশ ভাগ করেছিল। ভাষা নয়, দ্বিজাতি নয়, পুরোপুরি ধর্মের ভিত্তিতে এই দেশ ভাগ করা হয়েছিল। তখন আশু কর্তব্য ছিল, গণতান্ত্রিক পরিবেশ তৈরি করে জনতাকে বাঁচানোর। কিন্তু মৌলবাদের কাছে আত্মসমর্পণ করেছিল তারা। যদি সেদিন নেতাজি প্রধানমন্ত্রী থাকতেন, তিনি বলতেন যে দ্বিজাতি তত্ত্ব তিনি মানেন না। তিনি এক রাষ্ট্রের নীতিতে বিশ্বাসী, তাই দেশভাগ হতে দেবেন না।’

আরও পডুন: কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

বাংলাদেশের হিন্দুদের উপর সন্ত্রাস প্রসঙ্গে শমীকবাবু বলেন, ‘ওখানে যাদের প্রাণহানি ঘটছে, তারা হিন্দু। আমাদেরই ভাইয়ের রক্ত ঝরছে। বাঙালি হিন্দু হিসেবে বলছি, রাস্তায় নামতে হবে। একজোট হতে হবে। আমরা হিন্দুরা এককাট্টা, সেটা দেখিয়ে দিতে হবে।’ তবে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির পিছনে রয়েছে আওয়ামী লিগ। তেমনটাই বলেছে সেদেশের বর্তমান তারেক রহমানের সরকার। আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। তার আগে গোপালগঞ্জ, টুঙ্গিপাড়া সহ একাধিক জায়গায় অশান্তির ঘটনা সামনে আসছে। বাস, ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে। পুলিশের ফাঁড়িতে অগ্নিকাণ্ড, বিএনপি নেতা খুনের মতো ঘটনা ঘটছে। যা নিয়ন্ত্রণ করতে কার্যত হিমশিম খাচ্ছে তারেক রহমানের সরকার।

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ