ভারত-পাক যুদ্ধ আবহ তুঙ্গে, ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে। গত প্রায় ৯ রাত ধরে সীমান্তে ভারতীয় সেনাকে লক্ষ্য করে উদ্দেশ্যপ্রণোদিতভবাবে গুলি চালনা করছে শরিফের দেশ। তার মধ্যেই শনিবার পাকিস্তান ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা ৪৫০ কিলোমিটার বলে জানা গিয়েছে।

আবদালি ক্ষেপণাস্ত্রের পরীক্ষার ভিডিওটি অনলাইনে প্রকাশিত হয়েছে। পরীক্ষামূলক এই চালনা পাকিস্তানের সামরিক মহড়া INDUS-এর অংশ ছিল। আবদালি ক্ষেপণাস্ত্রটি হাতফ-২ নামেও পরিচিত। এটি একটি ভূমিভিত্তিক কৌশলগত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশন (SUPARCO) দ্বারা তৈরি করা হয়েছে বলে জানা গেছে। আবদালি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হাতফ-১ থেকে উদ্ভূত। তবে, এই ক্ষেপণাস্ত্রটির পারমাণবিক ওয়ারহেড বহন করার ক্ষমতা নেই।

পহেলগাঁও সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে গিয়েছে। প্রতিবেশী হলেই দুই দেশের মধ্যে সদ্ভাব নেই কোনও কালেই। কাশ্মীরকে কেন্দ্র করে বারবার ভারতে আক্রমণ চালিয়েছে নির্লজ্জ পাকিস্তান। পহেলগাঁও সন্ত্রাসী হামলা চালানোর ঘটনায় হাশিম মুসার নাম উঠে এসেছে। সে পাকিস্তান সেনাবাহিনীর একজন প্রাক্তন কমান্ডো বলে জানা গিয়েছে।

২২ এপ্রিল পহেলগাঁওয়ের বৈসরণে যারা উপস্থিত ছিলেন তাঁরা বলেছেন সেদিন সন্ত্রাসীরা বেছে বেছে অমুসলিম পুরুষদেরই খুন করেছিল। সন্ত্রাসীদের বাধা দিতে গিয়ে নিহত হন এক কাশ্মীরী পনিচালক। তিনি অবশ্য মুসলিমই ছিলেন।

প্রাথমিকভাবে, পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈবার (এলইটি) শাখা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) এই হামলার দায় স্বীকার করে। তবে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়তে শুরু করলে, পাকিস্তান ও টিআরএফ এই ঘটনায় তাদের ভূমিকা অস্বীকার করে।

হামলার পর, ভারত পাকিস্তানের সঙ্গে যাবতীয় কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে। নয়াদিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করে। যার মধ্যে রয়েছে ১৯৬০ সালের ঐতিহাসিক সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা এবং আটারি-ওয়াঘা সীমান্ত বন্ধ করা।

সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করার ঘোষণার পর থেকেই পাকিস্তান পহেলগাঁওয়ের ঘটনায় জড়িত ‘না’ থাকা সত্ত্বেও অদ্ভুতভাবে পাকিস্তানি সেনা কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন শুরু করেছে।

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

৩ বছরের শিশুকে প্রলোভন দেখিয়ে অপহরণ করে ধর্ষণ, গ্রেফতার ১

৫-১ গোলে তিউনিসিয়াকে হারিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু সুইডেনের

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা

ফ্লিপকার্টে Samsung Galaxy S25 Edge-এ বাম্পার অফার, জেনে নিন নতুন দাম