সামশেরগঞ্জের বাবা ও ছেলে জোড়া খুনে এস টি এফের হাতে গ্রেফতার আরও ১

Share:

নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর:সামশেরগঞ্জে জোড়া খুনের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল এসটিএফ। পাকুর স্টেশন(Pakur Station) সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করা হয় ইকবাল শেখ নামে এক যুবককে । এই যুবককে ক্লোজ সার্কিট ক্যামেরার(CCTV) ফুটেজে ঘটনার দিন ধারালো তরোয়াল হাতে ঘুরতে দেখা যায় এলাকায়। ভিডিও দেখেই তাকে গ্রেফতার করা হয়েছে। এমনটাই জানা যাচ্ছে STF সূত্রে।সামশেরগঞ্জের সুলিতলায় ধৃতের বাড়ি বলেই জানা গিয়েছে। ধৃতকে শনিবার জঙ্গিপুর মহকুমা আদালতে পেশ করা হয় ১০দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে। ধৃতকে হেফাজতে নিয়ে বাবা ছেলে খুনের ঘটনায় ক্লু পেতে চায় মুর্শিদাবাদের স্পেশাল টিম।এই নিয়ে মুর্শিদাবাদের বাবা ছেলে জোড়া খুনের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল ৮।

ইতিমধ্যে ধৃত যুবককে ফারাক্কা থানায়(Farakka P.S.) নিয়ে গিয়ে দীর্ঘক্ষণ জেরা করে এস টি এফ। ধৃত যুবক বিভিন্ন সময় সময় বিভিন্ন রকম স্বীকারোক্তি দেয়। পুলিশ অফিসারদের অনুমান সে সত্য গোপন করতে চাইছে। তাই তাকে আদালতে পেশ করে হেফাজতে নিয়ে আরো জেরা করতে চায় এস টি এফ। এর আগেও মুর্শিদাবাদে(Murshidabad) বাবা ও ছেলে খুনের ঘটনায় একাধিক জনকে গ্রেফতার করে পুলিশ।এই জোড়া খুনের ঘটনায় যুক্ত আরো বেশ কয়েকজনকে খুঁজছে পুলিশ।

সোমবার দুদিনের মুর্শিদাবাদ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। মঙ্গলবার তার হিংসা কবলিত এলাকা গুলিতে পরিদর্শন করার কথা রয়েছে। প্রশাসনিক বৈঠকও করবেন ঐদিন। তার আগে বাবা ছেলে খুনের ঘটনায় আরো একজনকে গ্রেফতার করে এসটিএফ ওই হিংসার ঘটনায় যারা যুক্ত তারা কেউ রেওয়াত পাবে না এই বার্তা দিল বলে মনে করছে। রাজনৈতিক মহল।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির