মমতার সভাকে ‘জনসমুদ্রে ভাসিয়ে’ দিতে মরিয়া তৃণমূল কর্মীরা, জঙ্গিপুরে হল প্রস্তুতি সভা

Share:

নিজস্ব প্রতিনিধি, জঙ্গিপুর:মমতার সভাকে ‘জনসমুদ্রে ভাসিয়ে’ দিতে মরিয়া তৃণমূল কর্মীরা। জঙ্গিপুরে প্রস্তুতি সভা হল।মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতিও চলছে সমান তালে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সুতি ছাবঘাটি স্কুলের মাঠে তাঁর প্রশাসনিক সভা হওয়ার কথা। যেখান থেকে একাধিক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন উপভোক্তাদের সরকারি সাহায্যও তুলে দেবেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা ঘিরে প্রস্তুতিও চলছে সমান তালে।সেই লক্ষ্যেই জঙ্গিপুর বিধানসভা বিধায়ক জাকির হোসেনের (MLA Jakir Hossian)জনতার দরবারে জঙ্গিপুর বিধানসভা জনপ্রতিনিধি ও তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। যদিও মুখ্যমন্ত্রীর কোনও রাজনৈতিক কর্মসূচি নেই।

তাই প্রশাসনিক সভাকেই ‘জনসমুদ্রে ভাসিয়ে’ দিতে মরিয়া তৃণমূল। কিন্তু এই সভায় ভিড় কতটা হবে, তা নিয়ে বিভিন্ন মহলেই সংশয় রয়েছে।কারণ, একদিকে তীব্র গরম, অন্য দিকে, বোরো ধান কাটার মরশুম এটা। তৃণমূলের ক্ষেত্রে এর পাশাপাশি আরও একটি প্রতিবন্ধকতা রয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে সদ্য চাকরিহারা প্রায় ২৬ হাজার শিক্ষক–শিক্ষাকর্মীরা চাকরি হারা।জঙ্গিপুর বিধানসভা বিধায়ক তথা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক চেয়ারম্যান বলেন, ‘যত গরম হোক বা বৃষ্টিপাত, মানুষ ভিজে ভিজেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় হাজির হন। বক্তব্য শোনেন। ফলে এমন জমায়েত হবে যে, অন্য কোনও রাজনৈতিক দল জামায়াতে করতে পারবে না। তা প্রমাণ করে দেখিয়ে দেবো।’ রঘুনাথগঞ্জ (Raghunathganj)১ব্লকের ব্লক সভাপতি গৌতম ঘোষ বলেন, জঙ্গিপুর বিধানসভা থেকে প্রচুর মানুষ সভায় যাবেন।

সবাই মুখিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীকে(CM) কাছ থেকে দেখতে। তাঁর কথা শুনতে।’জঙ্গিপুর বিধানসভা পক্ষ থেকে প্রচুর গাড়ি নেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে বড় ট্রাক, ছোট ট্রাক, টেম্পো প্রভৃতি। এছাড়াও বহু নেতা-কর্মী নিজেদের চারচাকা গাড়িতে এবং অনেকে চারচাকা ভাড়া করেও আসবেন বলে দাবি।লক্ষাধিক মানুষের জমায়েত হবে। জনসমুদ্র হবে সভায়।’প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে, সোমবার মুর্শিদাবাদে দুদিনের সফরে রওনা দিচ্ছেন কলকাতা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাতে বহরমপুরে সার্কিট হাউসে রাত্রি বাস করে মঙ্গলবার হিংসা কবলিত বেশ কিছু এলাকায় তিনি যাবেন। এরপর নির্দিষ্ট জায়গায় প্রশাসনিক বৈঠক করবেন ও বিগত দিনে হিংসায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই পরিবারগুলোকে আর্থিক সাহায্য হাতে তুলে দেবেন। একাধিক প্রকল্পের ঘোষণা করবেন। মুর্শিদাবাদে বিগত দিনের হিংসার ঘটনা নিয়ে কড়া বার্তা দেবেন মুখ্যমন্ত্রী।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির