দিঘার জগন্নাথ মন্দিরে তিন দিনে প্রায় ১০ লক্ষ পুণ্যার্থী, শনিবার রেকর্ড ভিড়

Share:

নিজস্ব প্রতিনিধি,দিঘা:দিঘার জগন্নাথ মন্দিরে সাড়ে তিন দিনে ১০ লক্ষের বেশি পুণ্যার্থীর সমাগম হয়েছে। এমনটাই দাবি করেছেন ইসকনের কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন। তার দাবি অক্ষয় তৃতীয়ার দিন মন্দির উদ্বোধনের পর ২ লক্ষের বেশি মানুষ ভিড় করেছিল জগন্নাথ মন্দিরে। বৃহস্পতিবার সেই পুণ্যার্থীর সংখ্যা ৫ লক্ষতে পৌঁছে গিয়েছিল। শুক্রবারের ভিড়ের হিসাব এখনো কষে উঠতে পারেননি। শনিবার রাত পর্যন্ত মন্দির খোলা থাকবে। তার দাবি, ইতিমধ্যে ১০লক্ষ ভক্ত সমাগম হয়েছে দিঘার নতুন জগন্নাথ মন্দিরে(Jagannath Temple)। সাধারণত সপ্তাহের শেষের দিঘায় পর্যটকদের ভিড় বেশি হয় অন্যান্য দিনের তুলনায়। শনি রবি ভিড় বাড়ে। প্রত্যেকদিন সকাল ছয়টার সময় খুলে যাচ্ছে দিঘার নতুন জগন্নাথ মন্দিরের মূল ফটক। দুপুর একটা পর্যন্ত ভক্তরা মন্দিরে প্রবেশ করতে পারছেন। তারপর দু’ঘণ্টা মহাপ্রভুর বিশ্রামের জন্য বন্ধ রাখা হচ্ছে মন্দিরের মূল ফটক। ফের বিকেল তিনটা থেকে রাত ন’টা পর্যন্ত খোলা থাকছে জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য।

ভক্তরা দিঘায় এসে ডালা হাতে মন্দিরে প্রবেশ করছেন। পূজারীরা সেই ডালা পুজো করে পুণ্যার্থীদের হাতে দিয়ে দিচ্ছেন। প্রতিদিন মহাপ্রভু জগন্নাথকে ৫৬ ভোগ মধ্যাহ্নে অর্পণ করা হচ্ছে। সেই ভোগ বিতরণ করা হচ্ছে মন্দিরে আগত পুণ্যার্থীদের মধ্যেও। প্রণামীর জন্য নির্দিষ্ট বাক্স রয়েছে। প্রণামী কারোর হাতে না দিয়ে নির্দিষ্ট বাক্সে দেওয়ার আবেদন জানানো হয়েছে। মন্দিরে আগত পুণ্যার্থীদের ভিড় সামলাচ্ছে রাজ্য পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। একই সঙ্গে রয়েছেন ইসকনের স্বেচ্ছাসেবকরাও। গত বুধবার সকাল ১১ টা বেজে দশ মিনিট থেকে সাড়ে এগারোটার মধ্যে দিন কাটে তৈরি জগন্নাথের মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। রুদ্ধ কক্ষের ভিতর পুরীর মন্দিরের(Puri Temple) রাজেশ দ্বৈতাপতির নেতৃত্বে পুরোহিতরা মহাপ্রভু জগন্নাথের প্রাণ প্রতিষ্ঠার প্রক্রিয়া সম্পন্ন করেন।

পরের দিন পুরী ফিরে গিয়েছেন পুরোহিতের দল। মুখ্যমন্ত্রী মমতা ও ঘোষণা করেছিলেন উদ্বোধনের পরেই বন্দিদের দায়িত্ব দেওয়া হবে ইসকনের(Isckon) হাতে। সেইমতো পুরো মন্দির দেখবার জন্য একটি ট্রাস্ট তৈরি করা হয়েছে। ইসকন দেখভাল করছে। এদিকে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারদঘাটন কর্মসূচি নিয়ে খোঁজখবর নেওয়া শুরু করেছে উড়িষ্যার বিজেপি সরকার(Orissa BJP Goverment)। উড়িষ্যার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন পুরীর জগন্নাথ মন্দিরের প্রধান প্রশাসক অরবিন্দ কুমার পাধীকে চিঠি লিখে অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছেন। পুরীর জগন্নাথ বিদ্রোহ নির্মাণে ব্যবহৃত নিম কাঠের উদ্বৃত্ত দিয়ে দীঘার জগন্নাথ বিগ্রহ নির্মাণ করা হয়েছে বলে জল্পনা ছড়িয়েছে। এদিকে সব জল্পনা কল্পনাকে দূরে সরিয়ে রেখে পর্যটকদের পাশাপাশি পুণ্যার্থীদের ভিড়ে প্রতিদিন রেকর্ড গড়ছে দিঘার নতুন জগন্নাথ মন্দির।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির