চিন্ময় প্রভুর জামিন রুখতে হত্যা-সহ চার মামলায় গ্রেফতারির আবেদন মোল্লা ইউনূসের পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশে মুসলিম মৌলবাদী তথা জঙ্গিদের বেলাগাম হামলার শিকার হিন্দুদের ‘পরিত্রাতা’ চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন রুখতে নখ-দাঁত বের করে ঝাঁপাল ‘গণহত্যাকারী’ মোল্লা ইউনূস সরকার। ইসকন সন্ন্যাসীকে জেলে আটকে রাখতে রবিবার (৪ মে) নতুন করে চার মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানিয়েছে চট্টগ্রাম পুলিশ। ওই চার মামলার মধ্যে রয়েছে জঙ্গি নেতা তথা চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলামের হত্যা মামলা। এছাড়া পুলিশের কাজে বাধাদান সহ আরও তিন মামলা রয়েছে। চার মামলায় চিন্ময় প্রভুকে শ্যেন অ্যারেস্ট দেখানোর আর্জি জানানো হয়েছে। আজ সোমবার (৫ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই আর্জির ভার্চুয়াল শুনানি রয়েছে। চট্টগ্রাম মহানগর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘তদারকি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর নির্দেশেই চিন্ময় প্রভুকে বিরুদ্ধে চরটি মামলা দায়ের করে গ্রেফতার দেখানোর আবেদন জানানো হয়েছে। ইসকন সন্ন্যাসী যাতে জেলের বাইরে না আসতে পারেন তার জন্য আরও একাধিক মিথ্যা মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

গত বছরের ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশজুড়ে শুরু হয় হিন্দু নিধন যজ্ঞ। নির্বিচারে লুট হয় হিন্দুদের বাড়িঘর-দোকান-ব্যবসায়িক প্রতিষ্ঠান। ভাঙচুর হয় মন্দির-প্রতিমা। হিন্দু নির্যাতনের প্রতিবাদে গর্জে ওঠেন চট্টগ্রামের পুণ্ডরীক মঠের অধ্যক্ষ তথা ইসকন সন্ন্যাসী চিনময়কৃষ্ণ দাস ওরফে চিন্ময় প্রভু। গত ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের বড় সমাবেশ হয়। ওই সমাবেশের পর গত ৩১ অক্টোবর তাঁর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলা হয়। তাতে ভয় না পেয়ে ২২ নভেম্বর রংপুরে আরও এক বড় সমাবেশ করেন চিন্ময় প্রভু। মুসলিম প্রধান দেশে একজন হিন্দু সন্ন্যাসীর এমন দুঃসাহস মেনে নিতে পারেনি পাকিস্তানি পোষ্যভৃত্য তথা মৌলবাদী মোল্লা ইউনূসের সরকার। গত ২৫ নভেম্বর ঢাকা বিমানবনদর থেকে চিন্ময় প্রভুকে গ্রেফতার করা হয়। পরদিন জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।

গত ২ জানুয়ারি চিন্ময় দাসের জামিন আবেদন নামঞ্জুর করেন চট্টগ্রামের মহানগর দায়রা জজ আদালত। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করেন তার আইনজীবী। যদিও এতদিন ওই মামলার শুনানি হয়নি। গত বুধবার (৩০ এপ্রিল) দুপুরেই রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশের হিন্দুদের ‘ত্রাণ কর্তা’ চিন্ময় প্রভুর জামিন মঞ্জুর করেছিল হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার বেঞ্চ। ওই জামিনের কথা জানতে পেরেই ঘুম উবে যায় ইউনূস সরকারের। তড়িঘড়ি জামিন স্থগিত রাখার আর্জি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি তথা জামায়াত ইসলামীর আইনজীবী সেলের শীর্ষ নেতা রেজাউল হকের দ্বারস্থ হয় সরকার পক্ষ।  আর প্রভুদের নির্দেশ মেনেই জামিন স্থগিত করেন বিচারপতি রেজাউল হক। এ সংক্রান্ত শুনানিতে সরকারের হয়ে অংশ নেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক ও আরশাদুর রউফ। তবে চিন্ময় প্রভুর কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। কীভাবে একতরফা শুনানি করে জামিন আদেশ স্থগিত রাখা হল, তা নিয়ে প্রশ্ন ওঠে ও সমালোচনার ঝড় বয়ে যায়। বিপাকে পড়ে তড়িঘড়ি নিজের আদেশ প্রত্যাহার করেন জামায়াত স্যাঙাত বিচারপতি রেজাউল। জানিয়ে দেন, রবিবার (৪ মে) জামিন স্থগিতের আর্জি শুনবেন। যদিও রবিবার চিন্ময় প্রভুর জামিন স্থগিত নিয়ে শুনানি হনি। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম. আই. ফারুকীর মৃত্যুর কারণে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম আংশিকভাবে স্থগিত রাখা হয়।

Auto Draft

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের