লক্ষ্মীরহাটের দিন আনা দিন খাওয়া রায় পরিবারের মেয়ের বিয়েতে কার্যত ‘মুশকিল আসান’ রবিউল ইসলাম

Share:

নিজস্ব প্রতিনিধি,জলপাইগুড়ি: সম্প্রীতির এক অনন্য নজির জলপাইগুড়িতে। ময়নাগুড়ির দোমোহনির লক্ষ্মীরহাটের দিন আনা দিন খাওয়া রায় পরিবারের মেয়ের বিয়েতে কার্যত ‘মুশকিল আসান’ রবিউল ইসলাম।অনেক কষ্টে মেয়ে প্রিয়াঙ্কার বিয়ের জন্য ভালো পাত্র জোগাড় করতে পেরেছিলেন শিবু রায়। পাত্রীর পারিবারিক অবস্থা দেখে জলপাইগুড়ি বেরুবাড়ীর পাত্র জানিয়ে দেন, কোনও চাহিদা নেই তাঁর। কিন্তু তার পরও মেয়ের বিয়ে বলে কথা। ফলে কিছুটা তো করতেই হয়। আর সেটুকু করতে গিয়েই হিমশিম অবস্থা হয় শিবুর। এখবর জানতে পেরেই রায় পরিবারের পাশে দাঁড়ান রবিউল। পাত্রীর বিয়ের বেনারসি থেকে আমন্ত্রিতদের খাওয়ানোর ভার, সবটাই তুলে নেন নিজের কাঁধে। এ ঘটনায় যার পর নাই খুশি শিবু ও তাঁর পরিবারের সদস্যরা।

এলাকার একটি কাঠ চেরাই মিলে কাজ করতেন শিবু। মাস ছ’য়েক আগে দুর্ঘটনায় করাতে তাঁর বাঁ হাত কাটা যায়। তারপর থেকে কার্যত বেকার হয়ে ঘরে বসে রয়েছেন তিনি। শিবুর বাবার বয়স হলেও সংসার টানতে রিকশ চালান। কখনও পাহাড়ি নদী থেকে পাথর কুড়িয়ে বিক্রি করে কিছু আয়ের চেষ্টা করেন। এসব দিয়েই তাঁদের ছ’জনের সংসার চলে। ঘরে অভাব নিত্যসঙ্গী। ফলে জলপাইগুড়ির বেড়ুবাড়ির বাসিন্দা ফণীন্দ্রনাথ দাসের সঙ্গে মেয়ের বিয়েতে সবটা জোগাড় করে উঠতে পারেননি শিবু। আর সেই খবর পেয়েই কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ান রবিউল। প্রিয়াঙ্কার বিয়ের বেনারসি থেকে কনে সাজানোর সামগ্রী সহ আমন্ত্রিতদের খাওয়ানোর চাল-ডাল এবং অন্যান্য জিনিসপত্র দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তিনি। রবিউলের এই মহতী উদ্যোগে যারপর নাই খুশি পাত্রীর পরিবার।

রবিবার ছিল বিয়ের অনুষ্ঠান। তারই প্রস্তুতির ফাঁকে পাত্রী প্রিয়াঙ্কার মা সনেকা রায় বলেন, ‘খুবই অভাবের মধ্যে দিয়ে দিন কাটে আমাদের। মেয়ে প্রিয়াঙ্কা কলেজ পর্যন্ত পড়েছে। তারপর আর পড়াতে পারিনি। বেড়ুবাড়ির পাত্র কোনওরকম দাবিদাওয়া ছাড়াই মেয়েকে বিয়ে করতে রাজি হয়। তবুও বিয়ের অনুষ্ঠানবাবদ যেটুকু আয়োজন করতে হয়, সেটা করতে গিয়েই হিমশিম অবস্থা আমাদের। সেই খবর পেয়ে রবিউল ইসলাম এগিয়ে আসেন। অনেক কিছু দিয়ে তিনি আমাদের সহযোগিতা করেছেন। তাঁকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমাদের।’এলাকার দুঃস্থ রায় পরিবারের মেয়ের বিয়েতে ‘মুশকিল আসান’ হয়ে দাঁড়ালেও এতে বাহবা পাওয়ার মতো কোনও কাজ তিনি করেননি বলে মনে করেন রবিউল। তাঁর কথায়, ‘জাত-ধর্ম বুঝি না। শুধু এটুকু বুঝি, আমরা মানুষ। আর মানুষ হিসেবেই কন্যাদায়গ্রস্ত একজন পিতার পাশে দাঁড়িয়েছি। তাছাড়া আমি সামাজিক কাজ করি। মানুষের জন্য কাজ করতে পারলে আমার ভালো লাগে।’

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির