চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লক্ষ্য বড় নাশকতা! আইএসআই দফতরে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক শাহবাজের

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: প্রত্যাঘাতের আগেই কী ফের ভারতে বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান সরকার? প্রশ্নটা উঠেছে, তার কারণ, দিল্লির সঙ্গে উত্তেজনার মধ্যেই মঙ্গলবার (৬ মে) আইএসআইয়ের দফতরে সটান ছুটে গিয়েছিলেন পাকিস্তান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সেখানেই পাক সেনার তিন বাহিনীর প্রধান-সহ সেনার শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। সূ্ত্রের খবর, বৈঠকে পাক প্রধানমন্ত্রী তিন বাহিনীর প্রধানকে নির্দেশ দিয়েছেন, ‘দিল্লি যদি প্রত্যাঘাতের চেষ্টা চালায়, তাহলে যোগ্য জবাব দিতে হবে। প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো কঠিন সিদ্ধান্ত নিতে হবে।’

পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলা নিয়ে গত কয়েকদিন ধরেই দিল্লি ও ইসলামাবাদের মধ্যে সম্পর্ক তলানিতে এসে পৌঁছেছে। নিরীহ পর্যটকদের মৃত্যুর বদলা নিতে ভারত সরকার প্রত্যাঘাতের পথে হাঁটতে পারে বলে ভয়ে কাঁটা হয়ে রয়েছে পাকিস্তান সরকার। আগামিকাল বুধবারই (৭ মে) দেশজুড়ে যুদ্ধকালীন পরিস্থিতির মোকাবিলায় ‘নিরাপত্তা মহড়া’র আয়োজন করেছে মোদি সরকার। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর দীর্ঘ ৫৪ বছর বাদে এই ধরনের মহড়ার আয়োজন করতে চলেছে ভারত সরকার। আর তাতেই অশনিসঙ্কেত দেখছেন পাক সরকারের শীর্ষ কর্তারা।

দিল্লি প্রত্যাঘাতের আগেই ভারতে বড়সড় নাশকতা চালিয়ে দিল্লির মোদি সরকারের আত্মবিশ্বাসকে জোর ধাক্কা দিতে চাইছেন শাহবাজ শরিফ। আর ওই কাজে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের উপরেই ভড়সা রাখতে চাইছেন তিনি। তাই তড়িঘড়ি মঙ্গলবার ছুটে গিয়েছিলেন আইএসআইয়ের সদর দফতরে। সেখানেই তিন বাহিনীর (সেনা, নৌ ও বায়ু) প্রধান, প্রতিরক্ষা মন্ত্রী খোওয়াজা আসিফ, উপপ্রধানমন্ত্রী ইশহাক দার ও আইএসআইয়ের প্রধান তথা দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আসিম মালিকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন। সূত্রের খবর, ‘দেশের স্বার্থে অতীতে যেভাবে আইএসআই বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমান পরিস্থিতিতেও সেই রকমের ভূমিকা পালন করবে বলে আশাপ্রকাশ করেছেন পাক প্রধানমন্ত্রী।

Published by:

Share Link:

More Releted News:

ইরানের সঙ্গে যুদ্ধ চান না প্রাক্তন মার্কিন সেনারা! ট্রাম্প বিরোধী বিক্ষোভে আটক ৬০

নাম-ঠিকানা-চেহারা বদলে পাকিস্তানে লুকিয়ে পহেলগাঁওতে হামলার হ্যান্ডলার, প্রকাশ্যে ছবি

ইরান-আমেরিকার ‘শান্তি-বৈঠকে’ যোগ দিতে পাকিস্তানে যেতে পারেন ট্রাম্প

জার্মানির গুরুদ্বারের ভিতরে ভয়ানক কাণ্ড, আহত ১১

‘তুরুপের তাস আছে, যুদ্ধ শুরু হলেই প্রয়োগ করব,’ ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের

অ্যাপলের সিইও-এর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন টিম কুক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ