হরিহরপাড়ায় পুরনো বিবাদের জেরে চলল গুলি, আহত তৃণমূল কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি হরিহর পাড়া: মুখ্যমন্ত্রী দুদিনের জেলা সফরে বর্তমানে বহরমপুরে রয়েছেন। বুধবার তিনি কলকাতা ফিরবেন। গোটা জেলা জুড়ে মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে কড়া পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু তার মধ্যেই হরিহর পাড়ায় চলল গুলি। একটি পুরনো বিবাদকে কেন্দ্র করে মঙ্গলবার আদালতে ছিল শুনানি। আদালত থেকে বাড়ি ফিরে বাড়ির সামনে বসেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী মাওলা বক্স মন্ডল(Maola Box Mondal)। তার বাড়ির পিছন দিকের বাগান থেকে দুজন আততায়ী পায়ে হেঁটে তার সামনে আসেন। কেউ কিছু বুঝে ওঠার আগে পরপর দুই রাউন্ড গুলি। ওই ওই দুই আততায়ী গুলি ছুঁড়ে পিছনের বাগানের দিক দিয়ে গা ঢাকা দেয়। এই ঘটনায় হরিহরপাড়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

হরিহরপাড়ায়(Hariharpara) গুলি চলার ঘটনায় চাঞ্চল্য, গুরুতর জখম তৃণমূল কর্মী।মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার মালোপাড়া এলাকায় মঙ্গলবার রাতে গুলি চলার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরপর দু’ রাউন্ড গুলিতে গুরুতর জখম হন স্থানীয় তৃণমূল কর্মী মাওলা বক্স মন্ডল।ঘটনার পর তিনি নিজেই অভিযোগ করেন, “বাড়ির পাশে বসে ছিলাম, সেই সময় হঠাৎ দু – তিনজন এসে আমার উপর গুলি চালায়। পরপর দুই রাউন্ড গুলি চলে। একটি গুলি লাগে আমার বাঁ হাতে।” অভিযোগের তীর কংগ্রেস কর্মী রাজেশ ও ববিনের দিকে। পুরনো শত্রুতার জেরেই এই হামলা বলে দাবি মাওলা বক্সের। আহত তৃণমূল কর্মীর ভাইপো হাসান শেখ জানান, দীর্ঘদিন ধরেক রাজনৈতিকভাবে বিবাদের জেরে একটি পুরনো মামলা আদালতে চলছে।

তার কাকা সেই মামলার শুনানি শুনে মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরে বাড়ি সংলগ্ন এলাকায় একটি দোকানের পাশে যখন বসেছিল সেই সময় শ্যুটাররা আগের থেকে খবর নিয়ে পিছন দিকের বাগানের নির্জন পথ দিয়ে হেঁটে পৌঁছয় ঘটনাস্থলে। তারপর আঙুল দিয়ে একজন দেখিয়ে দেওয়া মাত্র অপরজন পরপর দুটি গুলি ছোড়ে। একটি গুলি তার কাকা ও স্থানীয় তৃণমূল কর্মী মাওলা বক্সের হাতে লাগে। গুলির শব্দ শুনে আশে পাশের লোকজন ছুটে বাড়ির বাইরে বেরোন। সে ভাইপো হয়েও নিজের ছুটে যখন বাইরে বেরোয় তখন দেখে দুজন ছুটে পালিয়ে যাচ্ছে। পরিবারের স্পষ্ট অভিযোগ পুরনো রাজনৈতিক বিভাগকে কেন্দ্র করে স্থানীয় কংগ্রেস কর্মীদের সঙ্গে তাদের যে মামলা চলছে তারই বদলা নিতে এবং ভয় দেখাতে এই গুলি ছোড়ার ঘটনা। পুলিশ হাসপাতালে গিয়ে আহত তৃণমূল কর্মীর বয়ান রেকর্ড করেছে। আহত তৃণমূল কর্মী যে দুজন কংগ্রেস কর্মীর নাম বলেছে তাদের খুঁজছে পুলিশ। মুখ্যমন্ত্রী জেলায় থাকাকালীন দুষ্কৃতীদের বিশেষত শ্যুটারদের এহেন সাহস দেখে অবাক পুলিশ অফিসাররা। যারা এই গুলি ছুঁড়েছে তারা পেশাগত শ্যুটার বলে মনে করছে তদন্তকারী অফিসাররা।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির