২ দিনের মুর্শিদাবাদ সফর সেরে কলকাতায় ফিরলেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : দুই দিনের মুর্শিদাবাদ সফর শেষ করে কলকাতায় ফিরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদ থেকে হেলিকপ্টার করে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। সোমবার মুর্শিদাবাদ গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। সমস্ত কর্মসূচি শেষ করে মঙ্গলবার বহরমপুর সার্কিট হাউসে রাত্রি কাটিয়ে বুধবার দুপুরে সার্কিট হাউস থেকে গাড়ি করে বেরিয়ে ব্যারাক স্কোয়ার ময়দানের নির্দিষ্ট হেলিপ্যাডে পৌঁছন মুখ্যমন্ত্রী। সেখান থেকে হেলিকপ্টার করে কলকাতায় চলে আসেন তিনি।

সম্প্রীতির বার্তা নিয়ে অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ আইনের বিরুদ্ধে সোচ্চার হয়ে রণক্ষেত্রতে পরিণত হয়েছিল মুর্শিদাবাদের বিস্তির্ণ এলাকা। অশান্তির জেরে প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। সম্পত্তি নষ্ট হয়েছে বিস্তর। অগ্নিগর্ভ পরিস্থিতির দিকে সবসময় নজর দেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে কলকাতা থেকে উদ্যোগী হয়েছিলেন। এবার শান্তি ও সম্প্রীতি বার্তা দিতেই অশান্তি বিধ্বস্ত মুর্শিদাবাদে গিয়ে দুর্গত পরিবারগুলোর সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। সব সময় পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার মুর্শিদাবাদে পৌঁছেই সাংসদ ও বিধায়কদের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার সামশেরগঞ্জে ক্ষতিগ্রহস্থদের পরিবারের সঙ্গে দেখা করেছেন তিনি। মুর্শিদাবাদে শতাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতি, ধুলিয়ান ও ফরাক্কার জন্য নতুন মহকুমা অফিস গঠন করা হবে বলে জানিয়েছেন।

মুর্শিদাবাদের সুতির সভা থেকে ফের বিজেপিকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় উঠে এসেছে বাবরি মসজিদ ধ্বংসের কথা, উঠে এসেছে কাটরা মসজিদের কথাও। দাঙ্গা প্রসঙ্গে তাঁর মন্তব্য, তিনি দাঙ্গার বিরুদ্ধে। মানুষ দাঙ্গা করে না। দাঙ্গা করার জন্য বাইরে থেকে লোক আনা হয়। অনেকেই প্ররোচনায় পা দিয়ে ফেলেন। হাত জোর করে অনুরোধ কোনও রকম প্ররোচনায় পা দেবেন না।

গোপালগঞ্জে আচমকাই বিকাশ অ্য়াপের পরিষেবা বন্ধের অভিযোগ, দুর্ভোগে সাধারণ মানুষ

মাত্র ৩২ বছর বয়সে ক্রিকেট থেকে অবসর নিলেন বিশ্বকাপজয়ী দলের সদস্য

ঘনঘন ইউরিন ইনফেকশনে নাজেহাল? জেনে নিন এই রোগের কারণ

এক বাসে সরাসরি সুন্দরবন থেকে বারাসত, জানুন সময়সূচি ও ভাড়া

নিউটাউনে ‘খুন’ হওয়া আওয়ামী লিগ সাংসদের মেয়ে আটক

রাসের মেলায় নাগরদোলা ছুঁতেই মৃত্যু হল নাবালকের, চাঞ্চল্য হাওড়ায়

শতাব্দীপ্রাচীন জমিদার বাড়ির একাংশ ভেঙে মর্মান্তিক মৃত্যু মহিলার, চাঞ্চল্য জনাইয়ে

জন্মনিয়ন্ত্রণে কমছে গর্ভনিরোধক ওষুধের ব্যবহার!নেপথ্যে কোন কারণ?

‘এত টাকা আছে, ফুরোবে না, চাইতে চাইতে ক্লান্ত হবেন,’ শুভেন্দুকে বললেন নীতিন গড়কড়ি

প্যাকেটজাত খাবারে চর্বির ও চিনির মাত্রা কতটা? ছবি দিয়ে উল্লেখ করতে নির্দেশ সুপ্রিম কোর্টের

NRS হাসপাতালে ভয়াবহ ঘটনা, X-Ray  চলাকালীন ছাদ থেকে ভেঙে পড়ল চাঙড় 

‘৫ বছরে আমেরিকার মতো রাস্তা হবে বাংলায়,’ কোলাঘাট থেকে আশ্বাস নীতিন গড়কড়ির

বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে ‘জলসা’, ফের হুমকি অমিতাভ বচ্চনকে!

পালাবদলের পর স্কুলের পাঠ্যবইয়ে বদল, আসছে নতুন ১৭টি বই