চন্দননগরের সুজলি উচ্চমাধ্যমিকে পাশ করল, কিন্তু দেখে যেতে পারল না

Share:

নিজস্ব প্রতিনিধি ,চন্দননগর: বুধবার উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেল চন্দননগরের সুজলি পাত্র(Sujli Patra) ৩১৬ নম্বর পেয়ে পাশ করেছে। কিন্তু সুজলি যে কৃতকার্য হয়েছে তা সে দেখে যেতে পারলো না। গত ২৮ এপ্রিল মারণ রোগ ক্যান্সারে তাকে শেষ বিদায় নিতে হয়েছে। কেমো নিয়ে শরীরটা একেবারে ভেঙ্গে গিয়েছিল সুজলি পাত্রর। তার ইচ্ছে ছিল বড় হয়ে দিদিমণি হবে। কিন্তু সেই স্বপ্ন অধরা থেকে গেল। সুজলির এগারো দিনের বয়সে তার মা মারা গিয়েছিলেন। বাবা নতুন করে জীবন শুরু করেছিলেন। সেই সময় ছোট্ট সুজলির দায়িত্ব নিয়েছিলেন তার মামা। চন্দননগরের কেএমডিএ পার্ক(Chandannagar KMDA Park) সংলগ্ন এলাকায় মামার বাড়ি। সুজলি একাদশ শ্রেণীতে পাঠরত অবস্থায় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। প্রথমে ওভারিতে টিউমার। তার অস্ত্রোপচার পর জানা যায় ম্যালিগন্যান্ট। তারপর থেকে সুজলি লড়াই করছিল। তার সেই লড়াই থেমে যায় ২০২৫ সালের এপ্রিল মাসে। বরাবর সুজলি পড়াশোনায় খুব মেধাবী ছিল।

স্কুলের দিদিমণিরা তাকে খুব ভালোবাসতো। উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সুজলির শরীর খুব খারাপ হয়। কলকাতার নীলরতন সরকার হাসপাতালের(NRS Hospital) বেডে বসে সে চারটে বিষয় পরীক্ষা দিয়েছিল। বুধবার ফলাফল প্রকাশ হওয়ার পর দেখা গেল সে ভালোভাবে পাস করেছে। কিন্তু সে তার রেজাল্টটা দেখে যেতে পারল না। তাই ভাগ্নির ফলাফল প্রকাশ হওয়ার পর মামা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। কান্নায় ভেঙে পড়লেন। মন খারাপ স্কুলের দিদিমণিদেরও। মামা সত্যজিৎ রায় মন্ডলপাড়া জুট মিলের কর্মী, খুব কষ্ট করে ভাগ্নীকে মানুষ করছিলেন বুধবার স্কুলের প্রধান শিক্ষিকা অর্পিতা মন্ডল বলেন যখন তার মামাকে তিনি ফোন করে সুজলির পাশের খবরটা দেন তখন তার মামা হাউ হাউ করে কেঁদে ফেলেন।

এই ছোট্ট সুজলিকে কোলে করে নিজের কাছে এনেছিলেন। যেদিন সুজলি মারা গেছিল সেদিনও মামা কেঁদেছিলেন চিরবিদায় দেওয়ার সময়। আবারো কান্নায় ভেঙে পড়লেন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হওয়ার পর। সুজলিকে উচ্চমাধ্যমিক পরীক্ষা(H S Exam) চলাকালীন অসুস্থ হওয়ায় হাসপাতালে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেছিলেন হুগলি জেলার জয়েন্ট কনভেনার শুভেন্দু গড়াই। তারো মন খারাপ ,ফল প্রকাশ হল কিন্তু সুজলি দেখে যেতে পারল না।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির