নতুন পোপ হিসাবে নির্বাচিত মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনার অবসান। ক্যাথলিক চার্চের প্রধান ধর্মগুরু অর্থা‍ৎ পোপ হিসাবে নির্বাচিত হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের  কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট। পোপ হিসাবে তিনি চতুর্দশ লিও হিসাবেই পরিচিত হবেন। এই প্রথম কোনও মার্কিনি পোপ হিসাবে নির্বাচিত হলেন। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ক্যাথলিক চার্চের প্রধান হিসাবে নির্বাচিত হওয়ার পরেই ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসেলিকার বারান্দায় দাঁড়িয়ে আগত দর্শনার্থীদের উদ্দেশে হাত নাড়িয়ে অভিবাদন গ্রহণ করেন। সেই সঙ্গে দর্শনার্থীদের উদ্দেশে বলেন, ‘তোমাদের সকলের প্রতি শান্তি বর্ষিত হোক। আমি চাই এই শান্তির অভিবাদন আমাদের হৃদয়ে ও পরিবারে প্রবেশ করুক।’ মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রথম পোপ নির্বাচিত হওয়ার বিষয়টিকে দেশের জন্য অনেক সম্মানের বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দীর্ঘ রোগভোগের পরে গত মাসে অর্থা‍ৎ এপ্রিলের ২১ তারিখে প্রয়াত হন পোপ ষোড়শ ফ্রান্সিস। তাঁর মৃত্যুর পরে কে পোপের দায়িত্ব নেবেন তা নিয়ে জল্পনা চলছিল। সম্ভাব্য দাবিদারদের মধ্যে ছিলেন ভ্যাটিকানের সেক্রেটারি অব স্টেট পিয়েত্রো প্যারোলিন, ফিলিপাইনের সংস্কারপন্থী লুইস অ্যান্তোনিও টাগলে, হাঙ্গেরির রক্ষণশীল পিটার এর্দো, গিনির ফ্রান্সিস-বিরোধী কার্ডিনাল রবার্ট সারা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট প্রিভোস্ট। পরবর্তী পোপ বেছে নিতে গত বুধবার থেকে শুরু হয়েছিল বিশেষ কনক্লেভ বা সভা। পোপ নির্বাচনে অংশ নিতে এবার ৭০টি দেশের ১৩৩ কার্ডিনাল সিসটিন চ্যাপেলে  উপস্থিত হয়েছিলেন। এক যুগ আগে অর্থা‍ৎ ২০১৩ সালে পোপ ফ্রান্সিস যে কনক্লেভে নির্বাচিত হয়েছিলেন তাতে ৪৮ দেশের ১১৫ কার্ডিনাল হাজির ছিলেন।

নয়া পোপকে স্বাগত জানাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অগণিত ক্যাথলিক ধর্মাবলম্বীরা হাজির ছিলেন ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স স্কোয়ারে। বুধবার সিসটিন চ্যাপেলের চিমনি থেকে কালো ধোঁয়া (পোপ নির্বাচনের সঙ্কেত) বের হতে দেখে হতাশ হয়ে পড়েন তারা। কনক্লেভের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (৮ মে) চ্যাপেলের চিমনি থেকে সাদা ধোঁয়া বের হতে দেখেই উল্লাসে ফেটে পড়েন। পরে ভ্যাটিকান সিটির তরফে ঘোষণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট প্রিভোস্ট নতুন পোপ হিসাবে নির্বাচিত হয়েছেন। যিনি উদারপন্থী এবং সদ্য প্রয়াত ষোড়শ ফ্রান্সিসের ভাবধারার অনুসারী হিসাবে পরিচিত।

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু