সিদ্ধিবিনায়ক মন্দিরে নিষিদ্ধ হল নারকেল, জঙ্গি হামলা রুখতে আগেভাগে সতর্কতা জারি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মুম্বইয়ের প্রভাদেবীতে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দিরে নারকেল ও প্রসাদ নিয়ে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। ভারত-পাকিস্তানের মধ্যে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই ঘোষণা করা হয়েছে।

রবিবার থেকে এই নিয়ম বাস্তবায়িত হবে। মুম্বইয়ের অন্যতম দর্শনীয় হিন্দু মন্দির হল সিদ্ধিবিনায়ক মন্দির। এই মন্দিরে ভগবান গণেশের আরাধনা করা হয়। মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে নিরাপত্তার জন্য এই পদক্ষেপ করা হয়েছে। মনে করা হচ্ছে নারকেলের মধ্যে বিস্ফোরক লুকানো থাকতে পারে।

মন্দির ট্রাস্টের চেয়ারম্যান এবং প্রাক্তন বিধায়ক সদা সর্বঙ্কর সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পুলিশ এবং মহারাষ্ট্র সরকারের পরামর্শের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর কথায়, “নিরাপত্তার দিক থেকে নারকেল একটি দুঃস্বপ্নের মতো । প্রতিটি নারকেল পরীক্ষা করা সময়সাপেক্ষ ব্যাপার। আর মিষ্টি প্রসাদ ভক্তদের জন্য বিষক্রিয়া প্রমাণিত হতে পারে।”

সর্বঙ্কর আরও বলেন, মন্দিরের বাইরের বিক্রেতাদের কাছে যা মজুত আছে সেগুলোই শেষ করতে হবে। নতুন করে নারকেল বা প্রসাদ কেনা বন্ধ করতে বলা হয়েছে। বিক্রেতাদের কাছে থাকা প্রসাদ ও নারকেলের মজুত শেষ করার জন্য দুই দিন সময় দেওয়া হয়েছে।

নিষেধাজ্ঞা কতদিন জারি থাকবে তা এখনও স্থির হয়নি বলে সর্বঙ্কর জানিয়েছেন। তিনি আরও জানান যে এই মুহূর্তে সিদ্ধিবিনায়ক মন্দিরে নির্দিষ্ট কোনও সন্ত্রাসী হুমকি নেই, তবে সতর্কতা হিসাবে নিরাপত্তা ব্যবস্থা চালু করা হয়েছে।

নিষেধাজ্ঞার যতদিন জারি থাকবে ততদিন ভক্তরা ভগবান গণেশের উদ্দেশ্যে নৈবেদ্য হিসেবে দূর্বা ঘাস এবং ফুল নিয়ে আসতে পারবেন। ভারি মালাও নিষিদ্ধ করা হয়েছে। তীর্থযাত্রীদের এই নিষেধাজ্ঞার বিষয়ে অতি শীঘ্রই একটি নোটিশ জারি করা হবে বলে আশা করা হচ্ছে।

২০০৭ সালের জুন মাসে মন্দিরটি একই রকম নিষেধাজ্ঞা জারি করেছিল। সিদ্ধিবিনায়ক মন্দির প্রায়শই সন্ত্রাসীদের হিট লিস্টে থাকে। ২০০৬ সালে মুম্বইয়ে ধারাবাহিক সন্ত্রাসী হামলার পর মন্দিরটি অনেক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছিল।

পাকিস্তানে সন্ত্রাসী অবকাঠামোর উপর ভারতীয় সেনাবাহিনীর সফল হামলা ‘অপারেশন সিঁদুর’-এর জন্য ভগবান গণেশকে ধন্যবাদ জানাতে সিদ্ধিবিনায়ক মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করেছিল। মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষ আচার্য পবন ত্রিপাঠি প্রার্থনার নেতৃত্ব দেন। প্রার্থনার সময় বিনায়কের বেদি ত্রিবর্ণ পতাকার রঙে সাজানো হয়েছিল।

বসিরহাটে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত ৩

তৃতীয় সংসারও টিকল না, দীর্ঘ ১৩ বছরের দাম্পত্যে ইতি টানলেন পবন কল্যাণ

কম দামে পাবেন দুর্দান্ত ক্যামেরা! বাজারে আসছে Xiaomi 18T

১২ নভেম্বর থেকে গুরু-মঙ্গলের বিশেষ যুতি! কপাল খুলবে ৩ রাশির

আজকের রাশিফল: নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ