কাশ্মীরের সাম্বায় ৭ জইশ জঙ্গিকে খতম করল বিএসএফ

Share:

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: জম্মু-কাশ্মীরের সাম্বা সেক্টরে পাক জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দিল বিএসএফ। আজ শুক্রবার (৯ মে) ভোরে ওই অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা। পাক জঙ্গিরা হমলার চেষ্টা চালালে পাল্টা গুলি চালায় বিএসএফ। ওই গুলিতে জইশের সাত জঙ্গি খতম হয়েছে।

পহেলগাঁও হামলার বদলা হিসেবে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে থাকা ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ওই মার হজম হয়নি পাক সেনার। জঙ্গিদের পুষে চলা শাহবাজ শরিফ সরকার বৃহস্পতিবার রাতে আচমকাই  জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমির সহ একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা চালায়। সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ৫০টি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। তার মধ্যে একটি এফ-১৬ এবং দু’টি জেএফ-১৭ যুদ্ধবিমান রয়েছে।  রাজস্থানের পোখরানে আক্রমণ চালাতে আসা এক পাকিস্তানি পাইলটকে বন্দি করা হয়। পাক সেনার ওই আক্রমণের চেষ্টাকে হাল্কাভাবে না নিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটে ভারতীয় সেনা। স্থল-আকাশ ও নৌপথে ত্রিফলা আক্রম,ণ চালানো হয়। লাহোর, করাচি, শিয়ালকোট ও ইসলামাবাদে ক্ষেপণাস্ত্র হমলা চালায়। ভারতের ড্রোন এবং মিসাইল বৃষ্টির মতো আছড়ে পড়েছে পাকিস্তানের একের পর এক শহরে। কেঁপে উঠেছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, শিয়ালকোট। ভারতের ড্রোন হানায় লাহোরে পাক আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটি। একাধিক পাক সেনার হতাহতের খবর এসেছে। এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, হ্যারপ ড্রোন এবং হেরন মার্ক টু— এই ত্রিশক্তি ব্যবহার করে পাকিস্তানকে কার্যত ঠুঁটো করে দিয়েছে ভারত। আরব সাগরে মোতায়েন নৌসেনার আইএনএস বিক্রান্তের ছোড়া ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গিয়েছে করাচি ও ওরমারা বন্দর। মিসাইল আছড়ে পড়েছে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনের সামনেও। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, নিরাপত্তার কারণে বাঙ্কারে ঠাঁই নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিন সকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘৮ ও ৯ মে মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন (সিএফভি) করেছে। ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যুদ্ধবিরত লঙ্ঘনেরো উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে।’ একই সঙ্গে সীমান্তে পাকিস্তান সেনার এটি চৌকি উড়িয় দেওয়ার ভিডিও আপলোড করা হয়েছে। 

প্রেমে পড়েছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেবও! কে ছিলেন সেই রহস্যময়ী নারী ?

মোবাইলের দুনিয়া ছেড়ে পাহাড়ের পথে সাতজন, সিনতাফু অভিযানে রানাঘাটের অভিনব উদ্যোগ

ম্যাকলারেনের গোলে কুপোকাত ইস্টবেঙ্গল, আইএসএলের ডার্বির রং সবুজ-মেরুন

জ্ঞানেশ নন, ডিলিমিটেশন কমিশনের মাথায় বসবেন সুপ্রিম কোর্টের বিচারপতি, জানাল কেন্দ্র

নাতনির সঙ্গে সিনেমাহলে বসে রণবীরের ‘রামায়ণ’ দেখে মুগ্ধ অমিত শাহ

ডিসেম্বরেই বদলাবে গ্রহের চাল! বছরের শেষে বিপদের মুখে পড়বে ৬ রাশি

গলল না বরফ, আসন পুনর্বিন্যাস বিলের পক্ষেই স্ট্যালিন, খালি হাতে ফিরলেন সোনিয়া-মমতা

ইন্ডিয়া জোটে জোর ধাক্কা! আসন পুনর্বিন্যাস বিলে সমর্থনের পথে হেমন্ত সোরেন

ক্রিকেট কেরিয়ারে ইতি টেনে রাজনীতির ময়দানে শামি, যোগ দিচ্ছেন বিজেপিতে!

‘বাংলাদেশ স্বাধীন না হলে পাকিস্তানের জুতোর তলায় থাকত,’ বিস্ফোরক দাবি হাসিনার

মাসে কতবার বিনামূল্যে ATM ব্যবহার করতে পারবেন? জানুন RBI-এর নতুন নিয়ম

কয়েক সেকেন্ডের ফোন, তারপরেই APK ফাইল খুলতেই ৭ লক্ষ টাকা গায়েব! সর্বস্বান্ত বৃদ্ধ

২০২৭ সালে বিরল মহাজাগতিক দৃশ্য! এক বছরে ৫টি গ্রহণ, ভারতে কী দেখা যাবে?

রবি রাতেই দিল্লিতে সুকান্তের বাসভবনে নৈশভোজে সুদীপ-কাকলিরা, উপস্থিত থাকবেন শুভেন্দু