‘পাকিস্তানি সেনার হয়ে প্রচার চালাতে হবে’, সংবাদমাধ্যমকে নির্দেশ ইউনূসের তথ্য সচিবের

Share:

নিজস্ব প্রতিধি, ঢাকা: ভারত ও পাকিস্তানের সঙ্ঘাতে পাক সেনাদের হয়ে মিথ্যা প্রচার চালানোর জন্য বাংলাদেশের সংবাদমাধ্যমের সম্পাদক তথা  মালিকদের প্রতি ফরমান জারি করেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। ওই ফরমান জারি করেছেন ইউনূসের তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। যিনি ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের শীর্ষ নেত্রী ছিলেন। সরকারের ওই ফরমান জারির পরেই ‘প্রথম আলো’, ‘যুগান্তর’, ‘ইত্তেফাক’ সহ বাংলাদেশের একাধিক সংবাদপত্র ভারত-পাক যুদ্ধ নিয়ে সরাসরি পাক সেনার পক্ষ নিয়ে একের পর এক মিথ্যা সংবাদ পরিবেশন শুরু করেছে। ভারতীয় সেনার জয়গাঁথা নিয়ে টুঁ শব্দটি না করে পাকিস্তানি সেনার জয়গাঁথা লিখতে শুরু করেছে।

সূত্রের খবর, রাজধানীর এক অভিজাত হোটেলে দেশের জাতীয় দৈনিক ও টিভি চ্যানেলের মালিক-সম্পাদকদের সঙ্গে বৈঠক করেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ মারুফ আহমেদও। ওই বৈঠকেই তথ্য সচিব বলেন, ‘পাকিস্তান ও নতুন বাংলাদেশের সম্পর্ক বড় ও ছোট ভাইয়ের। বড় ভাইয়ের বিপদে ছোট ভাইকে ঝাঁপিয়ে পড়তে হয়। পাকিস্তানের বিপদের দিনে আমাদেরও পাশে দাঁড়াতে হবে। ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমাদের প্রধান শত্রু, এটা মাথায় রাখতে হবে। তাই পাকিস্তানি সেনার বিজয় গাঁথা তুলে ধরতে হবে। ভারতীয় সেনার সাফল্য নিয়ে একটি শব্দ লেখা যাবে না। বরং কীভাবে ভারতীয় সেনা মুসলিম নিধনে ঝাঁপিয়েছে, তা রং চড়িয়ে পাঠক ও দর্শকদের সামনে তুলে ধরতে হবে।’

কীভাবে ভারত বিরোধিতা চালাতে হবে তা নিয়ে সংবাদমাধ্যমগুলিকে গাইড করার দায়িত্ব দেওয়া হয়েছে ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা তথা শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ‘যমুনা’ টিভির ফাহিম আহমেদ। তাকে সহযোগিতা করবেন পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের ডিপ অ্যাসেট তথা ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। পাকিস্তান দূতাবাস যে সমস্ত সংবাদ বিজ্ঞপ্তি পাঠাবে, তা গুরুত্ব দিয়ে প্রথম পাতায় বড় করে ছাপতে হবে বলেও জানিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পাশে না দাঁড়ালে সংবাদমাধ্যমগুলিকে সরকারি বিজ্ঞাপন দেওয়া হবে না বলেও হুমকি দেন তথ্য সচিব ফারজানা।

উল্লেখ্য, গত বছর বাংলাদশে রাজনৈতিক পালাবদলের পরেই জামায়াত ইসলামীর আমীর শফিকুর রহমানের সুপারিশে জুনিয়র আধিকারিক হয়েও ২৩ অক্টোবর তথ্য সচিবের দায়িত্ব পান মাহবুবা। আর দায়িত্ব পেয়েই প্রথমে নিজের দফতর থেকে স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি নামিয়ে পায়ে মাড়িয়ে রাস্তায় ফেলে শোরগোল ফেলে দেন। আমলা হওয়া সত্বে্ জামায়াত ইসলামীর রাজনৈতিক কর্মসূচিতেও নিয়মিত হাজির থেকে বিতর্কে জড়িয়েছেন। তার স্বামী নাজমুল আমিন জমায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশ সুরার সদস্য এবং উর্দু ভাষা গবেষক হিসাবে পরিচিত।

 

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

আপনার WhatsApp-এও কি দেখা যাচ্ছে বেগুনি রিং? জানুন নতুন ফিচার সম্পর্কে

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরে ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত

বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি: গণতন্ত্রের নতুন যাত্রা, নাকি রাজনৈতিক সংকট?

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

আইআইটি খড়গপুর পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি,হাজির মুখ্যমন্ত্রীও

জন্মনিয়ন্ত্রণ ভুলে খ্রিস্টানদের বেশি সন্তানের জন্ম দিতে পরামর্শ ট্রাম্পের প্রাক্তন প্রেস সচিবের

আকভানের প্রভাবে সবজির বাজারে আগুন, মাথায় হাত মধ্যবিত্তের

ফেসবুকে অ্যাকাউন্ট ব্লক, হায়দরাবাদে মেটা’র অফিস ভাঙচুর যুব কংগ্রেসের