চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পাকিস্তানপন্থীদের আন্দোলনে জড়াল না বিএনপি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের পরিকল্পনামাফিক আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে রাস্তায় নেমেছে পাকিস্তানপন্থী বিভিন্ন ভুঁইফোড় সংগঠন। বার বার ওই আন্দোলনে সামিল হওয়ার জন্য দেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বকে অনুরোধ জানিয়েছিলেন পাকিস্তানপন্থীরা। কিন্তু সেই অনুরোধে সাড়াই দেয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল। উল্টে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন। তাঁর কথায়, ‘প্রতিশোধ দিয়ে নয়, ভালবাসা দিয়ে দেশ গড়তে হয়।’ রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের স্বাধীনতা আন্দোলনে নেতৃত্বদানকারী দলকে  নিষিদ্ধ করার বিরুদ্ধে যে বিএনপি, তা স্পষ্ট হয়েছে দলের মহাসচিবের কথায়।

১৯৭১ সালের পাকি্স্তান ভাঙার বদলা নিতে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে দিতে ‘অপারেশন সাইক্লোন’ নামে এক মিশনে ঝাঁপিয়েছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। ওই অপারেশনের প্রথম পার্ট বা অংশ হিসাবে গত বছরের অগস্টে শুরু বিভিন্ন জঙ্গি সংগঠনকে এক ছাতার তলা নিয়ে এসে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলন শুরু করানো হয়েছিল। শেষ পর্যন্ত পাকিস্তানপ্রেমী সেনাবাহিনীর চাপে পড়ে দেশ ছাড়তে বঙ্গব্ধু কন্যাকে। কাশ্মীরের পহেলগাঁও কাণ্ডের জেরে ভারতীয় সেনাবাহিনীর হাতে বেধড়ক মার  খেয়ে ল্যাজেগোবরে পাক সরকার ও পাক সেনাবাহিনী, তখন ওই ঘটনা থেকে দৃষ্টি ঘোরাতে বাংলাদেশে ‘অপারেশন সাইক্লোন-টু’ শুরু করেছে আইএসআই। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নিয়ে রাজপথে নামানো হয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী সব শক্তিকে। নেতৃত্বে রয়েছে পাক জঙ্গি সংগঠন লস্কর ই তৈয়বার শাখা সংগঠন জাতীয় নাগরিক পার্টি। সহযোগী হিসাবে রয়েছে জামায়াত ইসলাম, আমার বাংলাদেশ পার্টি, হেফাজত –ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, হরকাতুল জিহাদি (হুজি-বি), হিযবুত তাহরীর মতো জঙ্গি ও কট্টর মুসলিম মৌলবাদী দলগুলি।

হাসিনার দলকে নিষিদ্ধের দাবিতে শুরু হওয়া লোক দেখানো আন্দোলনে যাতে বিএনপিও সামিল হয়, সেই চেষ্টাও চালানো হয়েছিল। কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী বিএনপির শীর্ষ নেতৃত্ব পাক গুপ্তচর সংস্থার পাতা ফাঁদে পা দেয়নি। গত ৩০ ঘন্টার বেশ সময় ধরে চলা আন্দোলনে সামিল হওয়া তো দূরের কথা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে  হবে, এমন দাবিও তোলেন।। আর তাএই অশনিসঙ্কেত দেখছে আইএসআই ও তাদের দেশীয় এজেন্ট নাহিদ ইসলাম-সারজিস আলম-হাসনাত আবদুল্লাহ। বিএনপি নির্লিপ্ততা দেখে খানিকটা ক্ষোভ প্রকাশ করে পাক এজেন্ট সারজিস বলেছেন, ‘বিএনপি ছাড়া সব মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপ্রেমীরা আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে এক মঞ্চে এসেছে। খালেদা জিয়া যদি আমাদের সঙ্গে আসতেন তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তদারকি সরকারে বাধ্য করানো যেত।’

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ