ডায়মন্ড হারবার থেকে গ্রেফতার জেএমবি জঙ্গি আব্বাসউদ্দিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ডায়মন্ড হারবার: ভারত ও পাকিস্তানের সংঘাতে উত্তপ্ত গোটা দেশ। এই যুদ্ধের কারণে সীমান্তের অঞ্চলগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ওই এলাকাগুলিতে মোতায়েন করা হয় বিএসএফ জাওয়ানদের। এই উত্তেজিত পরিস্থিতির মাঝেই জেএমবি জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল একজনকে। তার নাম জানা গিয়েছে আব্বাস উদ্দিন।

গোপন সূত্রে আব্বাসের খোঁজ পেয়েছিল রাজ্য পুলিশ। দেশ জুড়ে চলমান পরিস্থিতিতে সব দিকেই কড়া নজরদারি রয়েছে।আব্বাসের খবর পেয়ে গোপনে ডায়মন্ড হারবারে অভিযান চালায় পুলিশ। জঙ্গি সন্দেহে তারপরেই আব্বাসকে গ্রেফতার করা হয় ডায়মন্ড হারবার এলাকা থেকে। গ্রেফতার করার পর থানাতেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

জেএমবির সঙ্গে ধৃতের যোগাযোগ রয়েছে সন্দেহেই গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এই বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে চাইছে। ধৃতের সঙ্গে কার কার যোগ রয়েছে, কোথাও কোনও জঙ্গি সম্পর্কে যুক্ত কিনা তা জানার চেষ্টা চলছে। প্রসঙ্গত, সম্প্রতি বীরভূম থেকে জঙ্গি সন্দেহে ২ যুবককে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।

রাজ্য এসটিএফ-র দাবি, ওই দুজনেই জেএমবির সক্রিয় সদস্য। অভিযোগ, এই দুই জঙ্গি তরুণদের মগজ ধোলাই করে নিজেদের শিবিরে যোগ দেওয়াত। বিভিন্ন দেশবিরোধী কাজের সঙ্গে জিহাদির পাঠ দেওয়া হত। বীরভূমের ধৃত ২ জনের সঙ্গে ডায়মন্ড হারবারে ধৃত যুবকের কোনও যোগসাজস রয়েছে কিনা জানার চেষ্টা চলছে। জেএমবি এই রাজ্যে কতটা জাল ছড়িয়েছে, কোন জায়গা গুলিকে টার্গেট করা হয়েছে জানার চেষ্টা করছে পুলিশ। বীরভূম ও ডায়মন্ড হারবার মিলিয়ে মোট ৩ জন ধৃতকেই রামপুরহাট আদালত ১৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।

বর্ষার আগে হিজলী টাইডাল ক্যানেল সংস্কারে উদ্যোগী মুখ্যমন্ত্রী, বরাদ্দ ১৭ লক্ষ টাকা

বিয়ের দেড় বছরের মাথায় মা হলেন ‘নাগিন’-খ্যাত অভিনেত্রী সুরভি, কন্যা হল না পুত্র?

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

প্রাক্তন তৃণমূল বিধায়ক মুকুটমণির কল্যাণীর ৩টি ফ্ল্যাট সিল করে দিল পুলিশ

ডিম ছোড়া নয়, তৃণমূল নেতাকে ওমলেট খাইয়ে অভিনব প্রতিবাদ দুর্গাপুরে

গঙ্গাবক্ষে ৫০০-টি নৌকোয় যোগব্যায়াম! অভিনব উদ্যোগ রাজ্যের

দুবাইয়ে গ্রেফতার হাসিনা ঘনিষ্ঠ বাংলাদেশের প্রাক্তন পুলিশ প্রধান বেনজীর আহমেদ

দিল্লিতে পৌছেই ডিগবাজি নিয়ে মুখ খুললেন সায়নী, যা বললেন শুনলে চমকে যাবেন

নির্ধারিত সময়ের ১৭ মিনিট আগেই ভবানী ভবনে পৌঁছে গেলেন অভিষেক

গুরবাজের শতরান বিফলে, গিল-রাহুলের চওড়া ব্যাটে আফগান বধ টিম ইন্ডিয়ার

মমতাকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে তৃণমূল ছাড়লেন ডিগবাজিতে পারদর্শী মানস ভুঁইয়া

অঙ্গনওয়াড়ি কর্মীর চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৬৫ হাজার টাকা প্রতারণা, তদন্তে পুলিশ

তৃণমূলের পর ফের ভাঙছে উদ্ধবের শিবসেনা! জরুরি বৈঠক ডাকলেন বাল ঠাকরের পুত্র

গান শোনাতে ওপার বাংলায় যাচ্ছেন অনুপম রায়, কোথায় অনুষ্ঠান