বিয়ের ১০ দিনের মধ্যে নাবালিকার ঝুলন্ত দেহ আমবাগান থেকে উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: জোর করে নাবালিকার বিয়ে দেওয়া হয়। বিয়ের দশ দিনের মধ্যেই ঝুলন্ত দেহ উদ্ধার আমবাগান(Mango Garden) থেকে। চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুরের বিরুয়া গ্রামে(Biruya Village)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রাজ্যে নাবালিকা বিয়ের আরও এক ঘটনার করুন চিত্র সামনে এলো। প্রশ্ন উঠল প্রশাসনের ভূমিকা নিয়ে।১৫ বছরের ফিরোজা খাতুন। স্কুল পড়ুয়া। তাঁর অমতে, জোর করে তাঁর বিয়ে দেওয়া হয়। বহুবার প্রতিবাদ করলেও বাবা মা সহ কেউ শোনে নি তাঁর কথা। বিশেষ ভাবে সক্ষম এক ব্যক্তির সঙ্গে তাঁর বিয়ে দিয়ে দেওয়া হয়।

আর তারপরেই, বিয়ের ১০ দিনের মাথায় বাড়ি থেকে পাঁচশ মিটার দূরে আম বাগান থেকে নব বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(Malda Hospital) মৃতদেহ পাঠিয়েছে পুলিশ । হতাশা থেকে আত্মহত্যা নাকি খুন খতিয়ে দেখছে পুলিশ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। কেনো জোর করে নাবালিকাকে বিয়ে দেওয়া হয়েছিল তা জানতে পুলিশ তদন্ত করছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃত নাবালিকার পরিবারের সদস্যদের।

এদিকে,শ্বশুরবাড়ির পক্ষ থেকে অভিযোগ করা হয় ওই নাবালিকা গৃহবধূ যে গ্রামে থাকতো সেখানে এক যুবকের সঙ্গে তার প্রেম – প্রণয় ছিল। বিবাহের পর থেকেই সেই শ্বশুরবাড়িতে বারবার হুমকি দিত সেই এই ঘর করবে না। সে অন্য কাউকে ভালবাসে তার সঙ্গে সে থাকতে চায়। তোমার বাড়ির পক্ষ থেকে নাবালিকা গৃহবধূর মা-বাবাকে ডেকে গোটা বিষয়টি জানানো হয়। তারা এসে তাদের স্পষ্ট জানিয়ে দিয়ে যায় যে বাড়িতে তাকে বিয়ে দেওয়া হয়েছে সেই শ্বশুরবাড়ির ঘর তাকে করতে হবে। শুক্রবার ওই নাবালিকা গৃহবধুর মা বাবা এই হুমকি দিয়ে যাওয়ার পর অবশেষে শনিবার সকালে নাবালিকা গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয় আমবাগান থেকে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির