সাধারণ সর্দি রক্ষা করতে পারে করোনার থাবা থেকে, বলছে নয়া গবেষণা

তবে গবেষকেরা পাশাপাশি সতর্ক করে বলেছেন, ‘সম্প্রতি জ্বর-সর্দি থেকে সেরে উঠেছেন, তাই আর করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি একেবারে নেই, এমনটা ভাবলে ‘বড় ধরনের ভুল’ হবে।’

Share:

আন্তর্জাতিক ডেস্ক: শীত শুরু হতেই বিশ্বে বেনজির তাণ্ডব চালাতে শুরু করেছে করোনার সংক্রমণ। আর তার ফলে সামান্য সর্দি-জ্বর হলেই আতঙ্কিত হয়ে পড়ছেন সাধারণ মানুষ। অনেকেই করোনা সংক্রমণ হয়েছে বলে ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন। সাধারণ মানুষের সেই বদ্ধমূল ধারণাকে ভেঙে দিয়েছে নয়া গবেষণা। একদল গবেষকের গবেষণা বলছে, সাধারণ জ্বর-সর্দি-কাশির মতো ভাইরাস থেকে শরীরে উৎপন্ন উচ্চ মাত্রার টি-সেল করোনার সংক্রমণ থেকে মানুষকে সুরক্ষা দিতে সক্ষম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, গত সেপ্টেম্বর মাসে বিশ্বজুড়ে করোনার নতুন করে তাণ্ডব শুরুর আগে মারণ ভাইরাসের সংক্রমণ থেকে কীভাবে রক্ষা পাওয়া যায়, তা নিয়ে গবেষণায় মগ্ন ছিলেন লন্ডনের ইম্পিরিয়াল কলেজের একদল গবেষক। সম্প্রতি ‘ন্যাচারাল কমিউনিকেশনস জার্নালে’ তাঁদের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, সাধারণ ভাইরাসজনিত সর্দি-জ্বরে আক্রান্তের ফলে ৫২ জনের শরীরে উৎপন্ন টি-সেলের কার্যক্রম পর্যবেক্ষণ করেন গবেষকরা। গবেষণায় দেখা গিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা সত্বেও শরীরে উচ্চ মাত্রায় টি-সেল থাকায় ৫২ জনের মধ্যে ২৬ জন প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পান।

গবেষকদলের অন্যতম সদস্য রিয়া কুণ্ডুর কথায়, ‘আমরা মানুষের শরীরে আগে থেকে বিদ্যমান উচ্চ মাত্রার টিল-সেল খুঁজে পেয়েছি, যা সাধারণ সর্দির মতো ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে সেগুলো শরীরে উৎপন্ন হয়েছে। এই টি-সেল কোভিড-১৯ সংক্রমণ থেকে রক্ষা করতে পারে।’ তবে গবেষকেরা পাশাপাশি সতর্ক করে বলেছেন, ‘সম্প্রতি জ্বর-সর্দি থেকে সেরে উঠেছেন, তাই আর করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি একেবারে নেই, এমনটা ভাবলে ‘বড় ধরনের ভুল’ হবে।’

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের