সামসেরগঞ্জে একের পর এক আমবাগান থেকে উদ্ধার প্রচুর বোমা, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: ফের সামশেরগঞ্জ এলাকায় তাজা বোমা উদ্ধার। এবার সামশেরগঞ্জের বাবুপুর এবং আলমসাহিতে প্রচুর পরিমাণে বোমা উদ্ধার করল জঙ্গিপুর পুলিশ জেলার(Jangipur District Police) অন্তর্গত সামশেরগঞ্জ থানার পুলিশ। বুধবার সকালে গোপন সূত্রে খবর পেয়ে বাবুপুর এলাকার একটি আমবাগান(Mango Garden) সংলগ্ন ঝোপ ঝাড় থেকে ও পাশাপশি আলমসাহিতে আমবাগান থেকে বোমা উদ্ধার করে সামসেরগঞ্জ থানার পুলিশ। বোমা উদ্ধারের পরই জায়গাটি ঘিরে দেয় পুলিশ। খবর দেওয়া হয় বোম স্কোয়াড টিমকে। শুধু তাই নয়, এলাকার আর কোথাও বোমা মজুত রয়েছে কি না তা খতিয়ে দেখে এলাকা জুড়ে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিত কুমার সাউয়ের নেতৃত্বে ফরাক্কার এসডিপিও (SDPO)আমিনুল ইসলাম খাঁন এবং সামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের তত্বাবধানে সামসেরগঞ্জের বিভিন্ন এলাকায় কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। যে কোনরকম অশান্তি রুখতে তৎপর পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সামসেরগঞ্জ থানা এলাকায় একের পর এক বোমা উদ্ধার করছে পুলিশ। সোমবার, মঙ্গলবারের পর এবার বুধবারও দুই জায়গায় বোমা উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা বোমা গুলো মজুত করছিলো তা ক্ষতিয়ে দেখছে সামশেরগঞ্জের থানার(Samsherganj P.S,) পুলিশ।এর আগে,ফের সামসেরগঞ্জে বোমা উদ্ধার হয়। সেবার সামসেরগঞ্জের পূর্ব দেবীদাসপুরের একটি আমবাগান থেকে দুই বালতি তাজা বোমা উদ্ধার করে জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত সামসেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতেই উদ্ধার করা হয় বোমাগুলো। মঙ্গলবার সকালে বোমা উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়। বোমা উদ্ধারের জায়গা ঘিরে রেখেছে পুলিশ।

খবর দেওয়া হয়েছে বোম স্কোয়াড(Bonb Squard) টিমকে। কে বা কারা আমবাগানের মধ্যে বালতি করে বোমা রেখেছে তার তদন্ত করে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ। যদিও কোনরকম অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বোমা উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। এভাবে আমবাগানের ভেতরে যারা বোমা রেখেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। মুর্শিদাবাদের শান্তি ফিরে আসার পর ফের আমবাগান গুলোতে কারা রাতের অন্ধকারে বোমা মজুদ করছে তা জানতে পুলিশ জোর কদমে তদন্ত চালাচ্ছে।সামশেরগঞ্জে উদ্ধার হওয়া বোমা গুলো নিষ্ক্রিয় করলো বোম স্কোয়াড টিম।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির