‘অপারেশন সিঁদুর’ অভিযানে শহিদ সেনাদের শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: পাকিস্তানের বিরুদ্ধে ‘অপারেশন সিঁদুর’ অভিযানে শহিদ সেনা জওয়ানদের শ্রদ্ধা জানাতে বিশেষ কর্মসূচি নিল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।  বুধবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) জানান, শনি ও রবিবার প্রতিটি ব্লক ও শহরের ওয়ার্ডে বিকেল তিনটা থেকে ৫ টা পর্যন্ত শহিদ জওয়ানদের প্রতি সম্মান জানিয়ে এবং ভারতীয় সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন জায়গায় সমাবেশ হবে।

তিনি জানান, যারা মাতৃভূমির জন্য প্রাণ দিয়েছেন তাদের পরিবারকে সমবেদনা জানাতে যাবেন তৃণমূল নেতারা। বিজেপি দেশজুড়ে তিরঙ্গা যাত্রা শুরু করেছে। আগামী শুক্রবার কলকাতায় তিরঙ্গা যাত্রা কর্মসূচি রয়েছে বিজেপির। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সেই মিছিলের নেতৃত্ব দেবেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দেশের এই বর্তমান পরিস্থিতিতে তিনি কোন ধরনের রাজনৈতিক টিপ্পনী কাটেননি। তার দলের নেতাদেরও কোন বক্তব্য পেশ করতে দেন নি। কিন্তু এখন দেখা যাচ্ছে ভারত – পাকিস্তান এই যুদ্ধময় পরিস্থিতি নিয়ে রাজনীতি শুরু হয়েছে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন।

তার আগে দেশপ্রেমের বার্তাকে হাতিয়ার করে গেরুয়া শিবির নির্বাচনী ফায়দা তোলার চেষ্টা করছে বলে মনে করছে ওয়াকিবহল মহল। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার স্পষ্ট জানিয়ে দিয়েছেন শহীদ স্মরণে তৃণমূলে কর্মসূচির সঙ্গে রাজনীতির কোন যোগ সূত্র নেই। তৃণমূল কংগ্রেস এই ইস্যুতে কেন্দ্রের পাশে ছিল। দেশের পক্ষে ছিল। সেনাবাহিনীর সমর্থনে ছিল। তাই রাজনীতিকে দূরে সরিয়ে রেখে জঙ্গি হামলায় শহীদদের শ্রদ্ধা জানাতে সপ্তাহের শেষে দুদিনের বিশেষ কর্মসূচিতে পথে নামছে তৃণমূল কংগ্রেস।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির