Loading live market data...
Loading active stocks...
Connecting...

চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : চাকরি ফেরৎ চেয়ে বিকাশ ভবন অভিযান চাকরিহারা শিক্ষক-শিক্ষাকর্মীদের। এই বিকাশ ভবন অভিযান ঘিরে তুলকালাম পরিস্থিতি। মেন গেট ভেঙে ভিতরে ঢুকে বিক্ষোভ দেখানোর অভিযোগ চাকরিহারাদের বিরুদ্ধে। ঘটনাস্থলে হাজির রয়েছেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। চাকরিহারাদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁকে সরিয়ে নিয়ে যেতে হিমশিম খেতে হয় পুলিশকে। সব্যসাচী দত্তের গাড়ি আটকে চোর চোর শ্লোগান দিয়েছেন চাকরিহারারা।

বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরিহারাদের। ব্যারিকেড ভেঙে ফেলেছে চাকরিহারারা। তাঁদের দাবি, তাঁরা যোগ্য। তাঁরা নতুন করে পরীক্ষা দিতে রাজি নন। চাকরিতে তাঁদের ফেরাতে হবে। এসএসসি ২০১৬ প্যানেলের যোগ্য চাকরিহারাদের পক্ষে শিক্ষক-শিক্ষিকারা, শিক্ষাকর্মীরা বিকাশ ভবনের সামনে লাগাতার শান্তিপূর্ণ অবস্থান আন্দোলনের নবমদিনে জোড়ালো করলো তাদের আন্দোলন। বিকাশ ভবনের পিছনের গেট হয়ে ভেতরে ঢোকার চেষ্টা করেন চাকরিহারারা। পুলিশ বাধা দিলে  ধস্তাধস্তি বেধে যায় চাকরিহারাদের।

চাকরিহারাদের দাবি, আইনি মাধ্যমে তাঁদের চাকরি ফিরিয়ে দিতে হবে। অন্য কারও পাপের শাস্তির ভাগ তাঁরা নেবেন না। তাঁরা পরীক্ষা দিয়ে নিয়ম মেনে চাকরি পেয়েছেন। কোনো টাকা দেননি তাঁরা। ফলে তাঁদের চাকরি ফেরাতে হবে। চাকরিহারাদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছে বিকাশ ভবন এলাকা।

বৃহস্পতিবার বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ। সময় মেনে অভিযান শুরু হয়। বেলা যত বেড়েছে বিক্ষোভের ঝাঁঝও বেড়েছে। বিকাশ ভবনের সামনে জড়ো হয়েছে শয়ে শয়ে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী। পরিস্থিতি অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতি সামাল দিতে প্রচুর পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি সামাল দিতে গেলে চাকরিহারারা বচসায় জড়িয়ে পড়েন।

জানা গিয়েছে, বৃহস্পতিবার নিজের কাজে বিকাশ ভবনে গিয়েছিলেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে আটকে পড়েন তিনি।  সব্যসাচী দত্তের গাড়ির সামনে শুয়ে পড়েছেন চাকরিহারারা। তাঁকে নিরাপত্তাকর্মীরা ঘিরে রেখেছেন। যাতে কেউ তাঁর গাড়িতে হামলা চালাতে না পারে।

আজ দূরে ভ্রমণের যাওয়ার থাকলে বাতিল করুন, চরম বিপদের সম্ভাবনা.. 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিশেষভাবে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

স্লোগান নয়, বাংলায় এবার অলি-গলিতে বাজবে ‘জয় শ্রী রাম’ গান! সিদ্ধান্ত বিজেপির

শনিবারেও মুখ্যমন্ত্রী পেল না তামিলনাড়ু, ম্যাজিক ফিগারে পৌঁছতে হিমশিম খাচ্ছেন বিজয়

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর