ইউনূস সরকারের বিরুদ্ধে জেহাদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষকদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বেনজির ঘটনার সাক্ষী থাকল বাংলাদেশ। আন্দোলনরত পড়ুয়াদের উপরে পুলিশের নৃশংস হামলার প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার ঘোষণা করল শিক্ষক সমিতি। আজ বৃহস্পতিবার (১৫ মে) আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এ ঘোষণা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক রইস উদ্দিন। তাঁর কথায়, ‘আমরা কারও বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি। কোনও ষড়যন্ত্র করতে আসিনি। আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায় করতে এসেছি। দাবি আদায় না করে আমরা ঘরে ফিরব না। দাবি আদায় না হওয়া পর্যন্ত  জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন চলবে। কোনও ক্লাস ও পরীক্ষা কার্যক্রম চলবে না।’

গতকাল বুধবারই (১৪ মে)জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের আন্দোলন ঘিরে ফের অগ্নিগর্ভ হয়ে উঠেছিল ঢাকা। একাধিক দাবি-দাওয়ার ভিত্তিতে ‘যমুনা চলো’র (তদারকি সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়) ডাক দিয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। দুপুর পৌনে ১২টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একাত্তরের গণহত্যা ভাস্কর্য চত্বরের সামনে থেকে লংমার্চ শুরু করেন শিক্ষক–পড়ুয়ারা। বেলা সাড়ে ১২টার দিকে মিছিল কাঁকরাইল মসজিদের সামনে পৌঁছলে বাধা দেয় পুলিশ। সেই সময় আন্দোলনকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে যমুনার দিকে যাওয়ার চেষ্টা করেন। আচমকাই জানোয়ারের মতো নিরস্ত্র পড়ুয়া-শিক্ষকদের উপরে ঝাঁপিয়ে পড়ে পুলিশ। রমনা বিভাগের ডিসি তথা ইসলামী ছাত্র শিবিরের প্রাক্তন নেতা মাসুদ আলমের নেতৃত্বে পুলিশ কর্মীরা পড়ুয়া ও শিক্ষকদের রাস্তায় ফেলে এলোপাথাড়ি লাঠিপেটা শুরু করে। এমনকি মহিলা পড়ুয়াদের পোশাক ছিড়ে দিয়ে শ্লীললতাহানির চেষ্টা চালায়। তাতেও বিক্ষোভকারীরা না দমায় ছত্রভঙ্গ করতে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা পিছু হটেন। পুলিশের হামলায় শতাধিক ছাত্র-শিক্ষক-সাংবাদিক আহত হন।

ঘণ্টাখানেক পর আন্দোলনকারীদের একটি অংশ কাঁকরাইলে যমুনামুখী সড়কে এসে অবস্থান নেন। সেখানে গিয়ে পড়ুয়াদের মেরে লাশ বানিয়ে দেওয়ার হুমকি দেন রমনার ডিসি মাসুদ আলম। যদিও তাতে পাত্তা না নিয়ে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন পড়ুয়া ও শিক্ষকরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ওমর ফারুক সংবাক্ষমাধ্যমকে বলেন, ‘শান্তিপূর্ণভাবেই আন্দোলন করছিলাম। কিন্তু পুলিশ হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে পড়ে। আমার বুকে লাথি মারার পাশাপাশি লাঠি দিয়ে ঘাড়ে আঘাতও করেছে।’ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তাজাম্মুল হক বলেন, ‘শিক্ষক ও শিক্ষার্থীদের ওপর পুলিশ হামলা চালিয়েছে। সহকারী প্রক্টরকে পুলিশ মেরেছে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে পুলিশ অমানবিক আচরণ করেছে। এর বিচার না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।’ বুধবার সন্ধে থেকে শুরু হওয়া অবস্থান কর্মসূচি টানা চলছে। ক্রমশই বাড়ছে ভিড়।

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

দীপাবলিতে মিষ্টিমুখ হোক একটু স্পেশাল, সহজেই বাড়িতে বানান ক্ষীরের চপ

ডাকাতরা নেই, তবু আজও ডাকাতের নামেই উৎসর্গ করা হয় এই কালীপুজো, জানুন কোথায়

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

কালীপুজোর সকাল থেকেই দক্ষিণেশ্বরে জনজোয়ার, মা ভবতারিণীর দর্শনে ভক্তদের ঢল

কালীপুজোয় আজ হিঙ্গলগঞ্জে BSF জওয়ানদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী 

মধ্য জাপানে ফের ভূমিকম্প, আহত একাধিক

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক