বিকাশ ভবনে আটকে থাকা কর্মচারীদের বাইরে বের করতে মৃদু বল প্রয়োগ করেছে পুলিশ: জাভেদ শামিম

Share:

নিজস্ব প্রতিনিধি: মিডিয়াতে প্রচার পেতেই বিকাশ ভবনে সংঘর্ষে জড়িয়ে পড়েন চাকরিহারা শিক্ষকরা। শান্তিপূর্ণ আন্দোলন হলে মিডিয়াতে সেভাবে প্রচার হবে না। তাই তারা হিংসার পথ হয়তো বেছে নিতে বাধ্য হন। বিকাশ ভবনে বৃহস্পতিবার পুলিশের লাঠিচার্জ ও ধুন্দুমারকাণ্ড প্রসঙ্গে এমনই শুক্রবার সাংবাদিক সম্মেলনে ব্যাখ্যা দিলেন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা(ADG Law And Order) জাভেদ শামিম।একজন সিনিয়র অফিসার সহ ১৯ জন পুলিশ কর্মী আহত হয়েছেন বিকাশ ভবনে সংঘর্ষে। তিনি বলেন, বিকাশ ভবনে আটকে থাকা অফিসার ও কর্মচারীদের বাইরে বের করতে যতটুকুনি বল প্রয়োগ প্রয়োজন তা করেছে পুলিশ। অপরদিকে রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) প্রতিম সরকার বলেন,পুলিশ সংযত থেকেছে।আন্দোলনকারীদের সরাতে পুলিশ বারবার মাইকিং করেছে পুলিশ ।সাত ঘন্টা ধরে সংযত থেকেছে পুলিশ। বিকাশ ভবনে সব অফিসের কর্মচারীদের বেরোতে অসুবিধা হচ্ছিল সন্ধ্যের পর।

শিক্ষকরা গত ১০ দিন ধরে শান্তিপূর্ণ অবস্থান চালাচ্ছিলেন। বৃহস্পতিবার বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙ্গে বিকাশ ভবনের(Bikas Bhavan) ভেতরে ঢুকে পড়েন। তখনো পুলিশ কিছু করেনি। পুলিশ সংযত থেকেছে। গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হলে কোথাও কোনো অসুবিধা নেই ।গত ১০ দিনে কোন অসুবিধা ছিল না। কিন্তু বৃহস্পতিবার বিকাশ ভবনের আটকে থাকা কর্মচারীদের বাইরে বের করতে গেলে পুলিশকে আক্রমণ করে আন্দোলনকারীরা। পুলিশ যতবার আবেদন করেছে ততবার আন্দোলনকারীরা আমাদের আবেদন ফিরিয়ে দিয়েছে। সংযত থেকে অনুরোধ করেছে কিন্তু যখন বিকাশ ভবনের আটকে থাকা কর্মীদের বাইরে বের করার চেষ্টা হলো তখন পুলিশকে লক্ষ্য করে ইট ,বোতল ছোঁড়া হয়। লাঠি চার্জ পুলিশ যাবতীয় প্রটোকল মেনে করেছে দাবি এডিজি দক্ষিণবঙ্গের।শান্তিপূর্ণ আন্দোলন চলুক।

কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনের নামে ৫০০ লোককে কোথাও সারারাত আটকে রাখা যায় না। পুলিশ ধৈর্য ও সংযমের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে। পুলিশ অসহায় ছিল না। পুলিশ সাত ঘন্টা ধরে ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সংযত থেকেছে। যারা যারা পুলিশকে আক্রমণ করেছে সিসিটিভি ফুটেজ, ভিডিও ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে যারা এর নেতৃত্ব দিয়েছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা পুলিশ নেবে বলে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণ বঙ্গ)(ADG South Bengal) সুপ্রতিম সরকার। রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম বলেন প্রায় ৫৮ জন অফিসার আটকে ছিলেন বিকাশ ভবনে।যারা শিক্ষা দফতর কাজ করেন না অন্য দফতরের। তাদের বাড়ি যেতে দেওয়া হচ্ছিল না। ওখানে আটকে থাকা সরকারি কর্মচারীদের কারোর বাড়িতে অসুস্থ বাবা মা আছেন কারোর বাড়িতে ছোট বাচ্চা আছে। কাউকে ট্রেনে বা বাসে চেপে তিন ঘন্টা ধরে তারপর বাড়ি ফিরতে হয়। তাদেরকে গণতান্ত্রিক আন্দোলনের নামে আটকে রাখা এটার কোন যুক্তি নেই বলে জাভেদ শামিম জানান। কর্মচারীদের বাইরে বের করতে গিয়ে যেটুকু বল প্রয়োগের প্রয়োজন সেইটুকুই পুলিশ করেছে বলে জাভেদ শামিম দাবি করেন।

যতটুকু মিনিমাম বল প্রয়োগ করার ততটুকু করা হয়েছে বলে দাবি এডিজি আইন শৃঙ্খলার। একজন রাজনৈতিক নেতা দিনের বেলা সেখানে আশায় তার হুমকিকে কেন্দ্র করে রাতে গোলমাল হয়েছে এই যুক্তি মানতে নারাজ এডিজি (দক্ষিণ বঙ্গ) সুপ্রতিম সরকার। কারণ রাতে যে গোলমালটা হয়েছে তার আজ সাড়ে আটটার পর। রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামিম দাবি করেন, পুলিশের মূল উদ্দেশ্য ছিল বিকাশ ভবনের যে অন্যান্য দফতরের কর্মচারীর আটকে ছিল তাদের বাড়ি ফেরার জন্য বাইরে বের করে দেওয়া। আন্দোলন ভেস্তে দেওয়া আন্দোলন রুখে দেওয়া এরকম কোন উদ্দেশ্য পুলিশের ছিল না।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির