মালদা জেলার তৃণমূলের চেয়ারপার্সন হলেন বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: মালদায় নিহত তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের স্ত্রী চৈতালি সরকারকে দলের বিশেষ দায়িত্ব দেওয়া হল। বাবলা সরকার খুন হওয়ার পর মালদায় গিয়ে তার স্ত্রীর সঙ্গে দেখা করে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চৈতালি সরকারকে(Chaitali Sarkar) বাবলা সরকারের অসমাপ্ত কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। দল চৈতালি সরকারকে যে দায়িত্ব দেবে তা বুঝিয়ে দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো।মালদায় জেলার চেয়ারপার্সন করা হল নিহত বাবলা সরকারের স্ত্রীকে।চৈতালি সরকার এই দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়া দিতে গিয়ে জানান,’ আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে এই দায়িত্ব দিয়েছেন ।সব রকম ভাবে আমি দলের জন্য কাজ করে যাব।’ শুক্রবার তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক রদবদলে উল্লেখযোগ্য কিছু নাম সামনে এসেছে।উত্তর দিনাজপুর চেয়ারম্যান করা হল হামিদুর রহমানকে। তিনি চোপড়ার বিধায়ক। 

বিষ্ণুপুর সাংগঠনিক জেলাতেও সভাপতি বদল। সরানো হল অলোক মুখার্জিকে।পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলায় পীযূষ পণ্ডা ছিলেন জেলা সভাপতি। তা অপরিবর্তিত রাখা হয়। কিন্তু তমলুক সাংগঠনিক জেলার সভাপতি বদল করে দেওয়া হল। অসিত চট্টোপাধ্যায়ের পরিবর্তে সেখানে জেলা সভাপতি করা হয়েছে সুজিত কুমার রায়কে। ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তন করা হয়েছে। অজিত মাইতি সভাপতি হয়েছেন।পুরুলিয়া সভাপতি হয়েছেন রাজীব লোচন সোরেন। বীরভূমের জেলা সভাপতি পদ থেকে সরানো হয় অনুব্রত মণ্ডলকে(Anubrata Mondal)। বীরভূমের জন্য সাতজনের কোর কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দুজন সাংসদকে সদস্য করা হয়েছে কমিটির।উত্তর কলকাতার সভাপতি পদ থেকে সরানো হল সুদীপ বন্দ্যোপাধ্যায়কে(Sudip Bandopadhay)। ন’ জন বিধায়ককে কোর কমিটিতে যুক্ত করা হয়েছে। চেয়ারপার্সন হিসেবে থাকবেন সুদীপ। সমস্ত জেলার সভাপতি চেয়ারম্যানের নাম ঘোষণা হলেও উত্তর ২৪ পরগনার বারাসত সাংগঠনিক জেলার চেয়ারম্যান এবং সভাপতি নাম ঘোষণা করা হল না।সাংগঠনিক ক্ষেত্রে বড়সড় রদবদল না হলেও, বেশ কয়েকটি জায়গাতে কয়েকটি পরিবর্তন হয়েছে।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির