হাওড়ার বাঁধাঘাটে চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির

Share:

নিজস্ব প্রতিনিধি,হাওড়া: চলন্ত লঞ্চ থেকে মাঝ গঙ্গায় ঝাঁপ দম্পতির।লঞ্চ কর্মীদের তৎপরতায় উদ্ধার ওই দম্পতি।শনিবার সকালে সালকিয়া(Salkia) বাঁধাঘাট থেকে ভূতল পরিবহনের লঞ্চে কলকাতা আহিরিটলা যাবার জন্য ওঠেন এক দম্পতি।লঞ্চ মাঝ গঙ্গায় এলে দুজনে একসাথে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে লঞ্চের কর্মীরা গঙ্গায় ঝাঁপিয়ে পড়েন।তৎপরতার সাথে সেফটি টায়ারের (Safty Tyer)সাহায্যে জীবিত অবস্থায় তাদের উদ্ধার করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালিপাঁচঘরা থানার পুলিশ।প্রাথমিক চিকিৎসা করানো হয় দুজনের।

পুলিশ সূত্রে জানা গেছে, লিলুয়া ভট্টনগরের(Lilua Bhattanagar) বাসিন্দা ওই দম্পতির একমাত্র কন্যার ব্যবহারে মানসিক অবসাদে ভুগছিলেন দুজনে।সে কারণে এই ঘটনা।চলন্ত লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা দম্পতির।লঞ্চ কর্মীদের তৎপরতায় দুজনকেই জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের থানায় বর্তমানে কাউন্সিলিং করা হচ্ছে।যে দুজন লঞ্চ কর্মী ওই দম্পতির মন বাঁচিয়েছেন তাদের পুরস্কৃত করবে ভূতল পরিবহন নিগম। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল হাওড়ার বাঁধাঘাট এলাকায়।  দম্পতির নিকট আত্মীয়দের থানা থেকে খবর দেওয়া হয়েছে।প্রথমদিকে জানা গিয়েছিল যে ওই দম্পতির কন্যা নেই।কিন্তু থানায় দীর্ঘ জেরার পর পুলিশ জানতে পারে ওই দম্পতির একটি মাত্র মেয়ে রয়েছে। কিন্তু সে ওই বৃদ্ধ বাবা-মার দেখাশোনা করে না। কোনো আর্থিক সাহায্য করে না। শুধু তাই নয় ওই দম্পতি হাওড়ার যেখানে যে বাড়িটিতে থাকেন সেই বাড়িটি একটি প্রোমোটার এবং স্থানীয় কিছু মানুষজন নিয়ে নেওয়ার চক্রান্ত করেছেন।

কোনভাবেই ওই দম্পতি কোন সাহায্য না পেয়ে বেঁচে থেকে লাভ নেই এই সিদ্ধান্ত নিয়ে শনিবার সকালে লঞ্চে উঠে মাছ গঙ্গায় লঞ্চ গেলে সেখান থেকে দুজন দুজনের হাত ধরে ঝাঁপ দেন। ওই দম্পতি লঞ্চের রেলিং এর ধারে দাঁড়িয়ে ছিল বলে লঞ্চের প্রত্যক্ষদর্শী যাত্রীরা পুলিশকে জানিয়েছে। লঞ্চটি মাঝ গঙ্গায় গেলে লঞ্চের রেলিং সরিয়ে তারা ঝাঁপ দিয়েছিলেন মাঝ গঙ্গায়। মহিলার পরনে ছিল শাড়ি এবং বৃদ্ধের উপর নিছিল ফুল প্যান্ট ও ফুলহাতা সাদা জামা। পুলিশ ওই বৃদ্ধ দম্পতির মেয়েকে ডেকে পাঠিয়েছে থানায়। তৎপরতার সঙ্গে লঞ্চের দুই কর্মী মাঝ গঙ্গায় ঝাঁপ দিয়ে ওই দম্পতিকে স্পিডবোর্ডের মাধ্যমে উদ্ধার করে বাঁধা ঘাটে ফেরি পারাপার কর কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করে ফের আইডলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল।

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির