গড়িয়াহাটে মাত্র ৯ হাজার টাকার জন্য যুবককে খুন করেছিল বন্ধুরা, ধৃত ৪

Share:

নিজস্ব প্রতিনিধি: গত ২৬ মার্চ গড়িয়াহাট থানা এলাকায় পূর্ণদাস রোডে বিনোদ দাস নামে এক যুবককে মৃত অবস্থায় পেয়েছিল পুলিশ। অস্বাভাবিক মৃত্যু বলে মামলা দায়ের হয়েছিল। পরবর্তীকালে ওই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু প্রায় দু’মাস পর সেই মৃত্যু খুন বলে প্রমাণিত হয়। গ্রেপ্তার হয় ওই মৃত যুবকের চার বন্ধু। চার বন্ধু স্বীকার করে তারাই খুন করেছে বিনোদ দাসকে(Binod Das)।একই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টে দেখা যায় ওই যুবকের বুকের চারটি হাড়ভাঙ্গা মাথার পিছনে আঘাত রয়েছে। ওই যুবকের বাবার সম্প্রতি অভিযোগের ভিত্তিতে গড়িয়াহাট থানা এই মৃত্যুর ঘটনায় চার বন্ধুকে গ্রেফতার করে। যে রায় জানাজায় ধারের ন’হাজার টাকা বাকি ছিল। সেই টাকা আদায় নিয়ে ঝগড়া-ঝাঁটি হয় বন্ধুদের মধ্যে আর তার জেরেই ওই যুবককে খুন করে তার চার বন্ধু।

এরপর থানায় গিয়ে তারা বন্ধুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে বলে কান্নাকাটি করে। সেই সময় ওই যুবকের বাবা কলকাতায় না থাকায় কোন অভিযোগ না পেয়ে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর ঘটনা লিপিবদ্ধ করে। ময়না তদন্তের পর ওই যুবকের শেষকৃত্য সম্পন্ন হয়ে যায়। কিন্তু সম্প্রতি ওই যুবকের বাবা কলকাতায় ফিরে পুলিশের দ্বারস্থ হলে ফের পুলিশ ওই মামলার তদন্ত শুরু করে। অবশেষে মৃত যুবক বিনোদ এর বাবার কথা অনুযায়ী বিনোদের বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ করতে প্রথম দুই বন্ধু বাবলা ও শুভদীপ স্পষ্ট জানিয়ে দেয়, তারা এই ব্যাপারে কিছু জানে না। বন্ধুর মৃত্যু তাদের ধাক্কা দিয়েছে। এরপর বিনোদ এর বাবা ১৫ই মে ছেলের মৃত্যুর নতুন করে তদন্ত চেয়ে আবেদন জানান। এরপর পুলিশ তদন্তের নামে। খতিয়ে দেখা হয় ময়নাতদন্তের রিপোর্ট। তাতেই দেখা যায় মৃত যুবকের বুকের চারটি হাড়ভাঙ্গা। মাথার পিছনে আঘাত ছিল। তাকে খুন করা হয়েছে। তদন্তে নেমে চার বন্ধু নীলাঞ্জন গোস্বামী, শুভদীপ, অরবিন্দ কুমার সাউ ও যোগেন্দ্র চৌধুরীকে পুলিশ গ্রেফতার করে। মাত্র দু’দিনের মধ্যে এই খুনের ঘটনার কিনারা হয়।

ধৃতদের জেরা করে পুলিশ জানতে পেরেছে পেশায় তথ্যপ্রযুক্তি শিক্ষক বাবলা ওরফে নীলাঞ্জন এর থেকে ১৪ হাজার টাকা ধার নিয়েছিল নিহত বিনোদ। ৫০০০ টাকা পরে ফেরত দিল বাকি ৯০০০ টাকা নিয়ে টানা পড়েন চলছিল। ঘটনা দিন বন্ধুরা সকলেই মদ্যপান করেছিল একই জায়গায়। এরপর টাকা ফেরত চাইলে শুরু হয় বচসা তখন বাকি বন্ধুরা মিলে মারধর করে বিনোদকে। প্রথমে বাড়ির সামনে তাকে ফেলে দেওয়া হয় ।মাটিতে ফেলে বুকে লাথি মারা হয়। মাথার পেছনে আঘাত লাগে বাইরে থেকে শরীরে কোন আঘাত চোখে পড়েনি। পরে ময়নাতদন্তে রিপোর্টে পরিষ্কার হয়, অস্বাভাবিক মৃত্যু নয় খুন হয়েছিল বিনোদ। দু’মাস আগে ঘটে যাওয়া একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বদলে যায় খুনের ধারায়। মাত্র ৯ হাজার টাকার জন্য বন্ধুরা বিনোদকে খুন করে। আপাতত বিনোদের বন্ধুরা, গড়িয়াহাট থানার(Gariahat P.S.) শ্রী ঘরে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির