সামশেরগঞ্জে দুটি আগ্নেয়াস্ত্র সহ বাবা ও ছেলে গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি,সমশেরগঞ্জ: সোমবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার প্রতাপগঞ্জ উত্তরপাড়া এলাকায় নিজের বাড়ি থেকে গ্রেফতার করা হয় বাবা ও ছেলেকে। পুলিশ সুত্রে জানা যায়, ধৃত বাবার নাম আনারুল ইসলাম (৫২) এবং ছেলের নাম টিঙ্কু শেখ (২৮)। উভয়ের বাড়ি প্রতাপগঞ্জ(Pratapganj) এলাকার উত্তর পাড়ায়। পেশায় ফল বিক্রেতা। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে, সোমবার গভীর রাতে সামসেরগঞ্জ থানার(Samsherganj P.S.) প্রতাপগঞ্জ উত্তরপাড়া(Uttarpara) এলাকায় ধৃতদের বাড়িতে তল্লাশি চালিয়ে একটি সেভেন এম এম পিস্তল ও একটি দেশী পিস্তল বাজেয়াপ্ত করে।

পাশাপাশি লোহার অস্ত্র, ভোজালি সহ নানাবিধ জিনিস বাজেয়াপ্ত করে পুলিশ ওই বাড়ি থেকে। তারপর বাবা ও ছেলেকে গ্রেফতার করে সামশেরগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার ধৃতদের সাত দিনের পুলিশ হেপাজতের অবেদন চেয়ে জঙ্গিপুর আদালতে(Jangipur Court) পেশ করা হয় পুলিশের পক্ষ থেকে। ফলের কারবারের পাশাপাশি বাড়িতে অস্ত্র কি জন্য রেখেছিল ধৃতরা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ফলের ব্যবসার আড়ালে ছেলে ও বাবা বেআইনি আগ্নেয়াস্ত্র মজুত ও পাচারের ব্যবসার সঙ্গে যুক্ত।

এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে পুলিশ তদন্ত করছে। কতদিন থেকে এই বাবাও ছেলে এই বেআইনি কারবারের সঙ্গে যুক্ত তা জানার চেষ্টা করছে পুলিশ। কোথায় এই অস্ত্র তারা পাচার করত কত দামে তা বিক্রি করা হতো এবং বাড়িতে কত দিন থেকে তারা এই ধরনের অস্ত্রশস্ত্র মজুদ করছিল তা জানতে ওই এলাকার প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পরিবারের অন্যান্য সদস্যদের বয়ান ও রেকর্ড করছে পুলিশ।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির