২৯ মে রাজ্যে আসছেন মোদি, সভা করবেন আলিপুরদুয়ারে

Share:

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: আগামী ২৯মে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এক জনসভায় উপস্থিত থাকতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(PM Narendra Modi)। বিজেপি সূত্রের খবর, ২৯ শে মে আলিপুরদুয়ারে জনসভা করার পর প্রধানমন্ত্রী চলে যাবেন সিকিমের উদ্দেশ্যে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে উজ্জীবিত আলিপুরদুয়ারের বিজেপি কর্মীরা। দিল্লি থেকে সেই বার্তা এসে পৌঁছেছে।মঙ্গলবার আলিপুরদুয়ার প্যারেড ময়দান পরিদর্শনে আসেন আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা(MP Manoj Tigga) সহ আলিপুরদুয়ার জেলা(Alipurduar District) বিজেপির নেতৃত্বরা।

খুব শীঘ্রই দিল্লি থেকে প্রধানমন্ত্রীর(PM) নিরাপত্তার দায়িত্বে থাকা বিশেষ টিম আলিপুরদুয়ার জেলাতে পৌঁছবেন। তারা নিরাপত্তার সমস্ত দিক খতিয়ে দেখবেন। যে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হবে সেই এলাকা তারা পরিদর্শন করবেন। অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রীর এই প্রথম রাজ্য সফর। আলিপুরদুয়ার জেলা থেকে পাকিস্তান ও বাংলাদেশ সহ ভারত বিরোধীদের কি বার্তা দেন সেদিকেই তাকিয়ে থাকবে রাজনৈতিক মহল। শুধু তাই নয় সীমান্ত এলাকায় সন্ত্রাসবাদে যারা মদত দিচ্ছে তাদের উদ্দেশ্যে কড়া বার্তা দিতে পারেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলের প্রতিও থাকতে পারে প্রধানমন্ত্রী রাজনৈতিক বক্তব্য।

ইতিমধ্যে আলিপুরদুয়ার জেলার পুলিশের পক্ষ থেকে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সভাস্থল ও হেলিপ্যাড ইত্যাদিকে ঘিরে নিরাপত্তার ব্যস্ততা। যেখানে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন সেই সভাস্থল এবং সাধারণ মানুষের উপস্থিতি কি পরিমাণ হবে সবকিছুই পর্যবেক্ষণ করতে শুরু করেছে আলিপুরদুয়ার জেলার পুলিশ। এর আগে অপারেশন সিঁদুর(Operation Sindoor) নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মাটি থেকে পরবর্তী শত্রু দেশ পাকিস্তানকে কি হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী সেটাই এখন দেখার।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির