সাত বছর পর ফের আইপিএলে খেলবেন এই অজি তারকা

চোট-আঘাত এবং দেশের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে সাত বছর আইপিএলে দেখা যায়নি তাঁকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: চোট-আঘাত এবং দেশের ক্রিকেট নিয়ে ব্যস্ত থাকার কারণে সাত বছর আইপিএলে দেখা যায়নি তাঁকে। কিন্তু এবার জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি লিগটিতে প্রত্যাবর্তন করতে চলেছেন মিচেল স্টার্ক। আসন্ন আইপিএলের মেগা নিলামে নাম অন্তর্ভুক্ত চলেছেন এই অজি পেসার। এর আগে ২০১৪ এবং ২০১৫ রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছিলন তিনি। আর ২৭ ম্যাচে ৩৪টি উইকেটও তুলে নিয়েছিলেন বিশ্বর অন্যতম সেরা এই বাঁ হাতি ক্রিকেটার।

একটি সাক্ষাতকারে এই বিষয়ে স্টার্ক বলেছেন, ‘ আইপিএলে নিলামে নাম নথিভুক্ত করার জন্য কাগজপত্র তৈরির জন্য আমার হাতে মাত্র দু’দিন সময় রয়েছে। এর মধ্যেই এই গুরুত্বপূর্ণ কাজটা সেরে ফেলতে হবে। সূচি যাই হোক না কেন, আমি আইপিএল খেলব এটা প্রায় নিশ্চিত। গত ছ’বছর আমি আইপিএলে খেলিনি’।

সেই সঙ্গে তিনি আরও জানান যে, ‘এখন টি-২০ ক্রিকেটে অনেক বেশি পরিমানে জোর দেওয়া হচ্ছে। এই বছর টি-২০ বিশ্বকাপও রয়েছে। তাই ওই কথা মাথায় রেখেও আইপিএলে খেলার সিদ্ধান্ত নিয়েছি’।

আগামী ফেব্রুয়ারি মাসে আইপিএলে মেগা নিলাম অনুষ্ঠিত হবে। সেখানে ১০টি ফ্র্যাঞ্চাইজির মধ্যে হবে ক্রিকেটার ক্রয় করার লড়াই। মনে করা হচ্ছে যে, অজি পেসার স্টার্ককে দলেও নেওয়ার জন্যও  লড়াই জমবে।

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

বাজেটের মধ্যেই ধামাকা সাউন্ড, ১২,০০০ টাকার কমে মিলবে ৫ স্পিকার

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

ঝাল-মিষ্টি স্বাদের দারুণ কম্বিনেশন, বানান ক্রিস্পি চিলি বেবিকর্ন

সম্পর্কের সংজ্ঞা বদলাচ্ছে! পরকীয়া থেকে লিভ-ইন, কোন পথে হাঁটছে ভারতীয় সমাজ?

পাকস্থলীর ক্যানসার চিকিৎসায় সাফল্য, থেরাপিতে মিলবে সমাধান

দেব দীপাবলিতে ঘরে আনুন সুখ-সমৃদ্ধি, মেনে চলুন এই ৫ বাস্তু টোটকা

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

নির্বাচিত পুরসভারই অস্তিত্ব নেই, কীভাবে ওয়ার্ড পুনর্বিন্যাস? রাজ্যকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি

বছর শেষে মহাচমক! ডিসেম্বরে ভাগ্যের চাকা ঘুরছে এই ৫ রাশির