উত্তর ও দক্ষিণবঙ্গে বুধ এবং বৃহস্পতিবার ঝড় – বৃষ্টির পূর্বাভাস, একাধিক জেলায় কমলা সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব-পশ্চিম অক্ষরেখা মধ্য পাকিস্তান থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা পর্যন্ত বিস্তৃত। যেটি পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে রয়েছে। মঙ্গলবার আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত এই খবর জানান ।তিনি বলেন,উত্তর বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে।তাই দক্ষিণবঙ্গে(South Bengal) সকাল থেকে গরম ও অস্বস্তি থাকবে। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো বাতাস বয়ে যাবে। তাপমাত্রা খুব একটা বড় পরিবর্তন নেই আগামী কয়েকদিনে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের আট জেলাতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কলকাতা(Kolkata) সহ সব জেলাতে হতে পারে।

মঙ্গলবার ঝড়- বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও নদিয়া জেলাতে। ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাসের সম্ভাবনা।বুধবার এবং বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণ বঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে।শুক্রবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস।উত্তরবঙ্গে(North Bengal) মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে ৫০ থেকে ৬০ কিলোমিটার ঝড় বৃষ্টির আবহাওয়া তৈরি হবে। ওপরের ছয় জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

দার্জিলিং ,জলপাইগুড়ি, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে। বুধবার এবং বৃহস্পতিবার ঝড়- বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সহ উত্তরবঙ্গের আট জেলাতেই। ভারী বৃষ্টির সম্ভাবনা বিক্ষিপ্ত ভাবে থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি ,আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়ের সম্ভাবনা বেশি থাকবে।আগামী শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হওয়া চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির