তিনদিনের বাস ধর্মঘট প্রত্যাহার, লালবাজারে বৈঠকে খুলল জট

Share:

নিজস্ব প্রতিনিধি : লালবাজারে বাস ধর্মঘট নিয়ে জরুরি বৈঠক হয় বুধবার। বৈঠকে ছিলেন বাস মালিক সংগঠনের কর্তারা এবং কলকাতা পুলিশের কর্তারা।এদিনের এই বৈঠকে পুলিশ কমিশনার(CP) ও ডিসি ট্রাফিক(DC Traffic) সহ উপস্থিত ছিলেন পরিবহন সচিব স্বয়ং। টানা দেড় ঘন্টার বৈঠকে মেলে সমাধান সূত্র। খুলল জট। ফলে তিন দিনের বৃহস্পতিবার থেকে বাস ধর্মঘট প্রত্যাহার করল বাস মালিকরা। আপাতত ধর্মঘটের পথে যাচ্ছে না বাস মালিকের সংগঠন গুলি। আগামী ১ সেপ্টেম্বর পর্যন্ত ধর্মঘট সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখল বাস মালিকরা।বাস মালিকরা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়ার পর পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী বলেন,ধর্মঘটের মাধ্যমে সমস্যা সমাধান হয় না। মূলত ২ টি সংঘঠন ধর্মঘট ডেকেছিল। বুধবার লালবাজারে কলকাতা পুলিশ কমিশনারের উপস্থিতিতে, সংঘঠনের মালিকদের নিয়ে মিটিং হয়েছে। তাদের যে দাবিগুলো ছিল। সেইগুলো আমরা মেটাতে সক্ষম হয়েছি। আমরা তাঁদের বোঝাতে সক্ষম হয়েছি। বাসের বয়স তার স্বাস্থ্যের ওপর হওয়া উচিত। এটা নিয়ে কোর্টের আপিল হয়েছে।

আগামী ৩ মাস ‘সংযোগ’ পোর্টাল চালু থাকুক। ৩ মাস পর আবার আলোচনায় বসে এটার সমাধান আমরা করব। মাঝে মাঝে মিটিং হবে।বাস সংগঠনগুলোর কাছে আমার অনুরোধ থাকছে -ড্রাইভার কাউন্সিলিং করুন। যাতে রোড অ্যাক্সিডেন্ট কমে।আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা ধর্মঘট থেকে সরে এসেছেন। আসুন আমরা সবাই মিলে রাজ্য পরিবহন ব্যবস্থাকে সচল রাখি। যা সমস্যা আছে সেই সমস্যাকে আলোচনার মধ্য দিয়ে আমরা সমাধান করি।পুলিশ প্রশাসনের সঙ্গে প্রতি মাসে মিটিংয়ের আয়োজন করছি। কোনও সমস্যা থাকলে আমরা সমাধান করব।সরকার চাপে পড়ে বৈঠক বসল ? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে পরিবহন মন্ত্রী বলেন, সরকার যেমন থাকে বিরোধী দলও থাকে। সরকার মানে বিরোধী দলের কথা শুনব এটা নয়। তাই আলোচনায় বসেছি।সরকারি নির্ধারিত ভাড়াতে চালাতে হবে এটা আমরা বুধবারের বৈঠকে বলেছি।

বৃহস্পতিবার থেকে লাগাতার তিনদিনের বাস ধর্মঘট ডেকেছিল বাস মালিকের সংগঠন গুলি। পরিবহন দফতরের বৈঠকের পরও মেলেনি আশ্বাস। তাই তিন দিনের লাগাতার বাস ধর্মঘটে(Bus Strike) অনড় বাস মালিকদের বিভিন্ন সংগঠন গুলি সিদ্ধান্ত নিয়েছিল। মূলত অভিযোগ ছিল পুলিশের বিরুদ্ধে। রাস্তায় পুলিশের জুলুমের প্রতিবাদ। এর আগে ট্রাক মালিকদের সংগঠনও একই অভিযোগ করেছিল। এর সঙ্গে রয়েছে ‘সংযোগ’ অ্যাপ নিয়ে অভিযোগ।বাস মালিকদের পক্ষ থেকে বৈঠকের পর সাংবাদিকদের জানানো হয় তারা দূষণ এবং অন্যান্য নানা বিষয়ে পুলিশ কিভাবে হেনস্থা করছে সেই অভিযোগ তথ্য প্রমান সহ পুলিশ কমিশনারের দৃষ্টি বছর করেন। এরপর কলকাতা পুলিশ কমিশনার ও পরিবহন সচিব আশ্বস্ত করেছেন তারা যেহেতু পরিষেবা দেন তাই তাদের এই ধরনের হেনস্থা যাতে না হয় তা তারা গুরুত্ব দিয়ে দেখবেন। এই আশ্বস্ত হওয়ার পর বাস মালিকরা সেপ্টেম্বর পর্যন্ত তাদের বাস ধর্মঘটের সিদ্ধান্ত আপাতত স্থগিত রাখছে।

বাস মালিকদের এই ধর্মঘটে নৈতিক সমর্থন জানিয়েছিল ট্রাক মালিকদের সংগঠন।মঙ্গলবার পরিবহন দফতরে বাস মালিকদের সঙ্গে বৈঠকে ভিডিও কনফারেন্সে(Video Conferance) যোগ দিয়েছিলেন কলকাতা, বিধাননগর এবং হাওড়া কমিশনারেটের পুলিশ কর্তারা। তাতেও সমাধানের পথ মেলে না। তাই ধর্মঘট নিয়ে শেষ মুহূর্তের সমাধানের চেষ্টা করে লালবাজার। বুধবার লালবাজারে(lalbazar) টানা দেড় ঘন্টার বৈঠকে পুলিশের বিরুদ্ধে যে জুলুমের অভিযোগ ছিল তা নিয়ে পুলিশকর্তারা সমাধান করার আশ্বাস দিলে আপাতত ধর্মঘটের সিদ্ধান্ত প্রত্যাহার করেন বাস মালিকরা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির