সম্পর্ক কীভাবে তৈরি হয়, পাক সমর্থক তুরস্ককে শেখাল ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: ভারত-পাকিস্তান যুদ্ধে পাকিস্তানকে প্রকাশ্যে সহায়তা প্রদান করেছে তুরস্ক। তারা শরিফের দেশকে প্রায় সাড়ে তিনশোর উপর ড্রোন দিয়ে সাহায্য করেছে। শুধু তাই নয়, দিয়েছে প্রশিক্ষণও। তারপর থেকে ভারতে বিক্ষোভের মুখোমুখি হচ্ছে তুরস্ক। ভারত থেকে প্রতি বছর প্রচুর সংখ্যক পর্যটক তুরস্ক ও আজারবাইজানে যান। ভারত পাক যুদ্ধের পর পাকিস্তানের সঙ্গে তুরস্ক যোগ সামনে আসায় প্রচুর পর্যটক তুর্কীদের দেশে বুকিং বাতিল করেছেন। নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তুরস্ক থেকে আসা আপেল। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়েছে বয়কট তুরস্ক হ্যাশ ট্যাগ।

অনেক ব্যবসায়ী তুর্কি পণ্য আমদানি করতে অস্বীকৃতি জানিয়েছেন। EaseMyTrip -এর মতো ভ্রমণ প্ল্যাটফর্মগুলি তুরস্কে ভ্রমণের প্রস্তাব বন্ধ করে দিয়েছে। সেই সঙ্গে জনগণকে তুরস্ক এবং আজারবাইজান ভ্রমণ না করার জন্য আবেদন জানিয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক সময়ে পাকিস্তানকে সমর্থন করার জন্য তুরস্কের প্রতি কড়া বার্তা দিয়েছে ভারত।

বৃহস্পতিবারও অন্যথা হল না। এদিন কটাক্ষ করে বিদেশ মন্ত্রক থেকে বলা হয়, নয়াদিল্লি আশা করছে যে আঙ্কারা ইসলামাবাদকে সীমান্ত পারস্পরিক সন্ত্রাসবাদের সমস্যা সমাধানে উৎসাহিত করবে। পাশাপাশি নয়াদিল্লি তুরস্ককে রাষ্ট্রীয় নীতির হাতিয়ার হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করা থেকে বিরত রাখতে এবং কয়েক দশক ধরে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি যে সন্ত্রাসী পরিবেশকে আশ্রয় করে আসছে তার বিরুদ্ধে যাচাই করে পদক্ষেপ করার পরামর্শ দিয়েছে।

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর আঙ্কারার পাকিস্তানের দিকে ঝোঁকার ফলে ভারত ও তুরস্কের মধ্যে সম্পর্ক কার্যত ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সময় দাঁড়িয়ে ভারত স্পষ্ট করে দিয়েছে যে দুই দেশের সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একে অপরের উদ্বেগের সংবেদনশীলতার উপর নির্মিত।

বৃহস্পতিবার এক সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা তুরস্কের কাছে অনুরোধ করব তারা যেন সীমান্তপারে সন্ত্রাসবাদ ঘটানোর ক্ষেত্রে পাকিস্তানকে সমর্থন করা বন্ধ করে এবং কয়েক দশক ধরে তাদের দ্বারা পরিচালিত সন্ত্রাসী ব্যবস্থার বিরুদ্ধে যাচাই করে যোগ্য পদক্ষেপ নেয়। পারস্পরিক সম্পর্ক একে অপরের উদ্বেগের সময় সংবেদনশীলতার ভিত্তিতে তৈরি হয়।”

যুদ্ধের সময় তুরস্কের থেকে সহায়তা স্বরূপ ড্রোন পেয়ে নির্লজ্জ পাকিস্তান ভারতের সামরিক এবং বেসামরিক উভয় এলাকাকেই লক্ষ্য করে সেগুলি ছোঁড়ে। লাদাখের লেহ থেকে গুজরাতের সারক্রিক পর্যন্ত- পশ্চিম সীমান্তের ৩৬টি স্থান ছিল পাকিস্তানের ড্রোনের লক্ষ্যবস্তু।

হার দিয়ে শুরু, শেষ ম্যাচেও পরাজয়ের লজ্জা পেলেন রাহানেরা

গণতন্ত্র জিতল, ভয়ের রাজনীতি হারল, ফলতায় বিপুল ভোটে বিজেপি প্রার্থী জিততেই বার্তা মোদির

এভারেস্ট জয় করে বাড়ি ফিরলেন হিন্দমোটরের শুভম, স্বাগত জানাল উত্তরপাড়া

গরমে পাতে সবুজের ছোঁয়া চাই? শাকসব্জি ছাড়াই এমন এক পদ, যা বারবার চাইবে সবাই

তৈরি প্লে অফের সূচি, কার বিরুদ্ধে কে? পড়ুন বিস্তারিত

সাগর আর পাহাড় একসঙ্গে উপভোগ করতে চাইলে ঘুরে আসুন দেশের সেরা তিন গন্তব্যে

জঙ্গলমহলে হাতি, ও মানুষের সংঘাত রুখতে বন দফতরকে আরও সক্রিয় হওয়ার বার্তা বিধায়কদের

নন্দীগ্রামে উপনির্বাচনে প্রার্থী খুঁজতে কাল ঘাম ছুটছে তৃণমূল কংগ্রেসের

মুম্বইকে ৩০ রানে হারিয়ে প্লে অফে প্রবেশ রাজস্থানের, ছিটকে গেল কেকেআর-পঞ্জাব

কুখ্যাত ‘ডায়মন্ড হারবার’ মডেল পরিণত হল ‘তৃণমূলের হার-বার’ মডেলে, কটাক্ষ শুভেন্দুর

প্রত্যেক জেলায় ‘‌হোল্ডিং সেন্টার’‌ তৈরি হতে চলেছে, বাংলাদেশি–রোহিঙ্গাদের রাখতে নির্দেশ

বেহালার ক্যানেল রোডে একের পর এক নেশার ঠেক ভেঙে গুঁড়িয়ে দিলেন এলাকার মহিলারা

বৃহস্পতিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে শুরু হবে ঝড়-বৃষ্টি, কবে কোথায় জেনে নিন…

‘সোলো ট্রিপে’ কোথায় যাবেন বুঝছেন না? জেনে নিন ভারতের সেরা পাঁচ ভ্রমণ ঠিকানা