শুধু সুস্বাস্থ্য নয়, জানেন কী সৌভাগ্য ফেরায় ছাতু

সকালের ব্রেকফাস্টে ছাতুর ভূমিকা অতুলনীয়। ছাতু খেলে যেমন শরীর স্বাস্থ্য ভাল থাকে, তেমনই পেটও ভরা থাকে অনেকক্ষণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: সকালের ব্রেকফাস্টে ছাতুর ভূমিকা অতুলনীয়। ছাতু খেলে যেমন শরীর স্বাস্থ্য ভাল থাকে, তেমনই পেটও ভরা থাকে অনেকক্ষণ। জানেন কী, জ্যোতিষশাস্ত্রেও ছাতুর অপরিসীম ভূমিকা রয়েছে। কারণ ছাতু খেলে বিভিন্ন গ্রহের অশুভ প্রভাব কেটে যায়। পাশাপাশি ছাতু দান করলেও সূর্যের শুভ প্রভাব লাভ করা যায়। তাই প্রতিদিন খালি পেটে এক গ্লাস ছাতুর শরবত খাওয়া সকলের জন্যেই উপকারী। চিকিৎসকরা বলেন, ছাতু হল সুপার ফুড। শুধু শরবত হিসেবেই নয়, ছাতু দিয়ে পরোটা বানানো যায়। আবার বিহারের জনপ্রিয় খাবার লিট্টি চোখা ছাতু দিয়েই বানানো হয়। আবার সৌভাগ্য ফেরাতেও ছাতুর ভূমিকা অপরিসীম। সুতরাং ছাতুর একাধিক গুরুত্ব রয়েছে। সেগুলি কী কী?

জ্যোতিষীরা বলেন, ছাতু খেলে কুষ্ঠিতে বিভিন্ন গ্রহ শুভস্থানে অবস্থান করে। ফলে আমাদের শরীরের উপরেও তার শুভ প্রভাব পড়ে। বিশেষ করে, সূর্য, মঙ্গল, ও বৃহস্পতির সঙ্গে ছাতুর বিশেষ সংযোগ রয়েছে। নিয়মিত ছাতু খেলে অশুভ সংকেত জীবন থেকে দূর হয়ে যায়। মানসিক শান্তি পাওয়া যায়। তবে ছাতু খাওয়ার সময় রয়েছে। বৈশাখ ও জৈষ্ঠ মাসে ছাতু ও গুড় খাওয়ার পরামর্শ দেন জ্যোতিষীরা। এছাড়াও হিন্দুধর্মে সূর্যকে ছাতু নিবেদন করা হয়। কারণ সূর্যের প্রচণ্ড তাপ থেকে ছাতু আমাদের রক্ষা করে।

পাশাপাশি মেষ সংক্রান্তিতে ছাতু দান করলে পজিটিভ অ্যানার্জি পাওয়া যায়। কথিত আছে, এদিনে সূর্য পৃথিবীর খুব কাছে চলে আসে। তাই বিশ্বাস করা হয় যে, সেই সময় ছাতু দান করলে সূর্যের শুভ প্রভাব পাওয়া যায়। কুষ্ঠিতেও সূর্যের স্থান মজবুত হয়। আমাদের উন্নতির পথ সহজ হয়। আর ছাতু খেলে এবং দান করলে নিজেদের পাশাপাশি গরীবেরও খেয়াল রাখা সম্ভব হয়। তাই গরমকালে ছাতু খান এবং ছাতু দান করুন।

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

স্মৃতির অন্তরালে হারিয়ে যাওয়া ‘বারাকপুর পার্কের’ ইতিহাস

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

কাঁচা পেঁপে দিয়ে বানিয়ে ফেলুন মিষ্টি ক্যান্ডি, রইল সহজ ঘরোয়া রেসিপি

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

মধুর প্রতিশোধ, ছোটদের এশিয়া কাপে ১ উইকেটে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন ভারত

শুধুই জগদ্ধাত্রী পুজোতে নয়, সারা বছর বুড়িমার চরণ ছুঁয়ে প্রণাম করতে পারবেন ভক্তরা

কালীপুজোর বিসর্জনে গিয়ে বিপত্তি! জেনারেটরে মাথার চুল জড়িয়ে মৃত্যু স্কুল ছাত্রীর

শনিতে একলাফে ২,৫০০ টাকা বেশি বাড়ল সোনার দাম, রুপোর দর কত? জানুন…

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে

‘মমতা তৃণমূলে ফেরার খবর মিথ্যে,’ ২৪ ঘন্টার মধ্যে পাল্টি খেলেন প্রসূন