ভর দুপুরে আমহার্স্ট স্ট্রিটে শ্যুটআউট, গুলিবিদ্ধ ১

মূলত কয়লা পাচারের ও মাফিয়া যোগের জন্য এই গুলি কাণ্ড বলে জানায় লালবাজার

Share:

নিজস্ব প্রতিনিধি: দিনে দুপুরে শহরে ফের শ্যুটআউট। প্রোমোটারি বিবাদের জেরে উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় একটি অফিসে ঢুকে গুলি চালালেন দুই দুষ্কৃতী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রোমোটিং বিবাদের জেরেই এই হামলা, প্রাথমিক অনুমান আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশের। বুধবার দুপুরে কেশবচন্দ্র সেন রোডের কাছে ঘটে এই ঘটনা। অফিসে ঢুকে গুলি চালানোর অভিযোগ উঠেছে দুই ব্যক্তির বিরুদ্ধে। দীপক দাস, যিনি পেশায় প্রোমোটার। বারাসাত এলাকায় একাধিক প্রোমোটিং করেছেন। জমির দালালিও করেন দীপক। ওই অফিসে ঢুকে তাঁকে লক্ষ্য করেই গুলি চালায় দুই দুষ্কৃতী। গুলিবিদ্ধ হয়ে আপাতত মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন দীপক দাস নামের ব্যক্তি। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এলাকা বাসীরা জানিয়েছেন, আচমকাই বুধবার দুপুরে ওই এলাকায় গুলির আওয়াজ শুনতে পান। তখনই ওই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। এলাকাবাসীরা জানিয়েছেন, দুই ব্যক্তি বাইকে করে এসে গুলি চালিয়েছেন দীপক দাসকে লক্ষ্য করে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে আমহার্স্ট স্ট্রিট থানার পুলিশ। গত শনিবার বিকেলে বাইক নিয়ে দুই যুবক দক্ষিণ কলকাতার বালিগঞ্জ এলাকার চক্রবেড়িয়ায় কাছে একটি ব্যবসায়ীর অফিসে আসেন। বড় পরিমাণ তোলার টাকা চেয়ে হুমকি দেয় তারা। নিরাপত্তারক্ষী তাদের ধরতে গেলে গুলি চালিয়ে পালায় দু’ জন।

মূলত কয়লা পাচারের ও মাফিয়া যোগের জন্য এই গুলি কাণ্ড বলে জানায় লালবাজার।

বংশগত কারণে হতে পারে অগ্ন্যাশয়ের ক্যানসার! সতর্ক করলেন বিশেষজ্ঞরা

রেস্তরাঁর মতো চিকেন আখনি পোলাও এবার বাড়িতেই! রইল সহজ রেসিপি

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মুখ্য অতিথি সলমন খান

মুখে দিলেই মিলিয়ে যাবে এই মিষ্টি, বানিয়ে নিন ক্ষীরের মালপোয়া

কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে কি আগাম ক্যানসার শনাক্ত করা সম্ভব? যা জানাচ্ছে গবেষণা

মহাদেবের বাণেই কেঁপেছিল ত্রিভুবন! জানুন রাস পূর্ণিমার এই অজানা কাহিনী

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া, সপ্তাহান্তে শহরে শীতের আমেজ

ডিজিটাল লেনদেনে জালিয়াতি রুখতে ‘স্টপ সুইচ’! নতুন পদক্ষেপ রিজার্ভ ব্য়াঙ্কের

‘আপনারা জিনিসের দাম কমাচ্ছেন না,’ ব্যবসায়ীদের ধমক দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

২৮ বলে সেঞ্চুরি, সৌদির বোলারদের ‘কচুকাটা’ করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

‘দলত্যাগ কিভাবে করতে হয় নেত্রীর থেকেই শেখা’, নাম না করে মমতাকে কটাক্ষ কাকলির

সোনার গহনা ফেলে ডিম চুরি! গাইঘাটায় তাজ্জব কাণ্ড চোরেদের

প্রাইম টাইমেই চালাতে হবে ‘সাধক বামাক্ষ্যাপা’, হল মালিকদের নির্দেশ মুখ্যমন্ত্রীর