ক্যানিংয়ে জলে ডুবে দুই শিশুর মৃত্যু, মৃতদেহ দুটি নিয়ে ৩ ঘন্টা ধরে চলল ঝাড়ফুঁক

Share:

নিজস্ব প্রতিনিধি,ক্যানিং : জলে ডুবে মৃত্যু হল দুই শিশুর। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত নিকারিঘাটা পঞ্চায়েতে সাতমুখী বাজার সংলগ্ন দুমকি পূর্বপাড়া গ্রামে(Dumki Purbapara Village)। মৃত দুই শিশুর নাম তামবির মোল্লা(৭) ও হাসানুর গাজী(৫) । এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী মৃত দুই শিশুর দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে , শুক্রবার ওই দুই শিশু খেলা করছিল। সেই সময় ছোটাছুটি করতে গিয়ে বাড়ির অদুরে একটি পুকুরে পড়ে যায় একে একে দুজনে। হাবুডুবু খেতে থাকে দুটি শিশু।

তাদের আর্তনাদ কেউ শুনতে পায় না।এদিকে দুই পরিবারের লোকজন ওই দুই শিশুকে বিকেল নাগাদ বিস্তর খোঁজাখুঁজি শুরু করে। বাড়ির অদূরে একটি পুকুরে তাদের মৃতদেহ ভাসতে দেখে।পরিবারের লোকজন ও এলাকার মানুষজন জড়ো হয় পুকুর পাড়ে। ওই দুই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এরপর ওঝা-গুণিন ডেকে ওই দুই মৃত শিশুকে মাথায় করে পুকুরে জল ছিটিয়ে ঘোরানো হয়।এলাকার মানুষের বিশ্বাস শিশু দুজন বেঁচে উঠবে। এমনটা চলতে থাকে দীর্ঘপ্রায় ঘন্টা তিনেক সময়।

ঘটনার খবর পায় ক্যানিং থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করতে গেলে প্রথমে পুলিশকে বাধা দেয় স্থানীয়রা। পরে ক্যানিং থানার(Caning P.S.) বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজির হয়। মৃত দুই শিশুর দেহ উদ্ধার করে। ক্যানিং মহকুমা হাসপাতালে দুই শিশুকে নিয়ে গেলে চিকিৎসকরা ওই দুই শিশুর মূৃত্যু নিশ্চিত করেন। পরে দেহ দুটি ময়না তদন্তে পাঠায় পুলিশ। অন্যদিকে এমন মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।তবে ঠিক কি ভাবে এমন দুর্ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির