পাথরপ্রতিমার নদী বাঁধে ধস, ঘর ছাড়ার আতঙ্কে প্রহর গুনছেন বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,পাথরপ্রতিমা: হাতে গোনা কদিন আগে গোবর্ধনপুরের রিংবাঁধের সিদ্ধান্ত,তার মধ্যেই নদী বাঁধে ধ্বস।আতঙ্কে চোখের জলে প্রহর গণা শুরু গোবর্ধনপুরের(Gobardhanpur) ধ্বস কবলিত এলাকার ৭০ বছরের বৃদ্ধা থেকে এলাকাবাসীর।চোখের জলে লোটা কম্বল গোছানো শুরু, মুখে শুধু একটাই কথা ঘর ছেড়ে দিলে থাকবো কোথায় কে দেবে তাদের আশ্রয়। ইতিমধ্যে দক্ষিণ ২৪পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের(Patharpratima Block) জিপ্লট গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনপুর এলাকা বারবার নদীবাঁধ ধ্বসের কবলে পড়েছে। প্রশাসন থেকে সাত থেকে আট বার তৈরি করা হয়েছে রিংবাঁধ,তৈরি হয়েছিল প্রায় কোটি টাকা খরচা করে কংক্রিট ঢালাই আইলাবাঁধ।

কিন্তু আয়লা বাঁধ শুরু আর শেষ, কয়েক মাসের ব্যবধানে এর মধ্যে প্রাকৃতিক বিপর্যয় সমস্ত বাঁধ ভেঙে এলাকা প্লাবিত হয়েছিল গত বছর। প্রায় চার থেকে পাঁচ মাস এলাকার বাসিকে কাদা এবং জলে বসবাস করতে হয়েছে।
তার মধ্যে তৈরি হয় আবার একটি রিং বাঁধ,ঢেকে দেওয়া হয় জিও চট দিয়ে ঢেউ এবং ধ্বসের হাত থেকে রক্ষা করার জন্য।কিন্তু সে প্রযুক্তি ও কাজে লাগেনি। ইতিমধ্যে আবারো ধ্বস দেখা দিয়েছে।আগামী অমাবস্যা কোটালে হয়তো এলাকা প্লাবিত হবে। বঙ্গোপসাগরের ঢেউ আছড়ে পড়ছে কুলে প্রতি মুহূর্তে। একটু একটু করে বাঁধের মাটি চলে যাচ্ছে সমুদ্রের গর্ভে।

এলাকাবাসীর কথা চিন্তা করে বিধায়ক সমীর কুমার জানার (MLA Samir Kumar Jana)নেতৃত্বে গত তিন দিন আগে প্রশাসনিক বৈঠক করে রিং বাঁধ দেওয়ার কথা ঘোষণা করা হয়। তার প্রস্তুতি শুরু হয়েছে, তার মধ্যেই আবারো ধ্বস ।ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার মানুষজন। এলাকার মানুষের দাবী পুনর্বাসনের ব্যবস্থা না করলেই তারা এই এলাকা ছেড়ে যাবে না।মহিলাদের দাবি নিম্নমানের কাজের জন্যই এই নদী বাঁধ ভেঙে যাচ্ছে বার বার ।সরকারি নিয়ম অনুযায়ী প্রকৃত কাজ করলে এই ক্ষতি হতো না এলাকায়। এখন দেখার এই বিপর্যয় থেকেই এলাকার মানুষকে রক্ষা করতে পারে কি না প্রশাসন।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির