দক্ষিণ আফ্রিকায় রাজত্ব পেতে লড়াইয়ে প্রয়াত জুলু রাজার বিধবা পত্নী

বিরল এই ঘটনাটি পুরোপুরি সাড়া ফেলে দিয়েছে গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিরল এই ঘটনাটি পুরোপুরি সাড়া ফেলে দিয়েছে গোটা দক্ষিণ আফ্রিকাজুড়ে। সম্পত্তি দখলের আইনি লড়াইয়ে মেতেছেন ৬ জন বিধবা। সেখানকার প্রয়াত জুলু রাজা গুডউইল জোলিথিনির ছ’জন স্ত্রী উত্তরাধিকার হওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয়েছেন।

রাজার প্রথম স্ত্রী দাবি করেছেন যে তিনিই হলেন রাজার একমাত্র বৈধ স্ত্রী। কারণ, তাঁর সঙ্গেই নাকি রাজার একমাত্র নাগরিক বিবাহ হয়েছিল। আর রাজার বাকি ৫টি বিবাহ হয়েছিল ঐতিহ্যগত রীতি মেনে। তাই রাজার উত্তরাধিকার হলে প্রথম স্ত্রী এবং তাঁর সন্তানরা।  গত বছরের মার্চ মাসে রাজা গুডউইল পরলোক গমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘ ৫০ বছর ধরে সিংহাসনে ছিলেন তিনি। মারা যাওয়ার আগে রেখে যান ছয় স্ত্রী এবং ২৮ জন সন্তানকে।  

রাজা তাঁর উইলে নিজের তৃতীয় স্ত্রী শিওয়ে মান্টফোম্বি দলামিনির নাম ১১ মিলিয়ন জুলুদের বেশির উত্তরাধিকার হিসেবে লিখে গিয়েছিলেন। যেটা দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার প্রায় পঞ্চমাংশ থেকে অনেকটাই বেশি। তবে রাজা গুডউইল মারা যাওয়ার একমাস পর হঠাৎ করেই রানি শিওয়েও মারা যান। তবে মারা যাওয়ার আগে রানি শিওয়ে তাঁর ৪৭ বছর বয়সী পুত্র মিসুজুলু জুলুকে সিংহাসনে বসানোর দাবি করে একটি উইল রেখে যান। যেখান থেকেই শুরু হয় বিপত্তির। 

এই গোটা বিষয়টি নিয়ে আদালতে মামলা করেছেন রাজার প্রথম পত্নী। যার শুনানি ছিল মঙ্গলবার। যেখানে উপস্থিত ছিলেন রাজার  বাকি পত্নীরা। আদালতে রাজার প্রথম পত্নীর উকিল মিসুজুলুর সিংহাসনে বসার চূড়ান্ত বিরোধিতা করেন। যদিও মিসুজুলু শুনানিতে উপস্থিত ছিলেন না। শুনানির নতুন তারিখ দিয়েছে আদালত।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের