সিঙ্গাপুরে কোভিড বিধি ভঙ্গের দায়ে অভিযুক্ত KFC

কোভিড বিধির যে দুই ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার জন্য কমপক্ষে ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা গুনতে হতে পারে বহুজাতিক সংস্থাটিকে।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড বিধি ভঙ্গের দায়ে এবার অভিযুক্ত বহুজাতিক ফাস্ট ফুড প্রস্তুতকারী সংস্থা কেনটাকি ফ্রায়েড চিকেন (কেএফসি)। বুধবার সিঙ্গাপুরের এক আদালত সংস্থাকে  কোভিড বিধি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে। যদিও কোভিড বিধি লঙ্ঘনের অপরাধে এদিন সংস্থাকে কোনও আর্থিক জরিমানা করা হয়নি। আগামী ২১ জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন বিচারক শাস্তি ঘোষণা করবেন। কোভিড বিধির যে দুই ধারা লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার জন্য কমপক্ষে ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা গুনতে হতে পারে বহুজাতিক সংস্থাটিকে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘এএফপি’ জানিয়েছে, গত বছরের জুলাইতে করোনার দ্বিতিয় ঢেউ লণ্ডভণ্ড করে দিয়েছিল সিঙ্গাপুরকে। মারণ ভাইরাসের সংক্রমণ এড়াতে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল স্থানীয় প্রশাসন। ওই কঠোর বিধিনিষেধকে উপেক্ষা করে ব্যবসা চালানোর অভিযোগ ওঠে কেএফসি’র একটি আউটলেটের বিরুদ্ধে। সিঙ্গাপুরের অর্চার্ড রোডের ফার ইস্ট প্লাজকায় অবস্থিত কেএফসি’র আউটলেটটির বিরুদ্ধে অভিযোগ, গত বছরের ১০ জুলাই ক্রেতাদের শারীরিক পরীক্ষা না করিয়েই রেস্তোরাঁতে ঢোকার অনুমতি দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, যেখানে একসঙ্গে দু’জন ক্রেতার বেশি প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, সেখানে এক সঙ্গে চার জন ক্রেতাকে একই সঙ্গে টেবিলে বসার অনুমতি দিয়েছিলেন আউটলেটটির দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।

অন্যদিকে, ফের সিঙ্গাপুরে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ৮৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৪০০ জনই ভিন দেশ থেকে এসেছেন। তার মধ্যে ৪৩৮ জনের শরীরে বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টিকারী ওমিক্রনের সংক্রমণ ধরা পড়েছে।

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

ঘরে পাঁপড় থাকলেই কেল্লাফতে! অল্প উপকরণে বানিয়ে ফেলুন এই পদ, রইল রেসিপি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ

‘মমতার সরকার নবদ্বীপে শুধু মদের দোকান করেছিল,’ কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বাংলার গ্রামে গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিতে আদানির সঙ্গে চুক্তি শুভেন্দুর সরকারের