উত্তরবঙ্গে আগামী দুদিনের মধ্যে ঢুকবে বর্ষা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী দু’দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে ঢুকতে পারে। একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। আলিপুর আবহাওয়া দফতরের(Alipur Weather Office) পূর্বাঞ্চলের অধিকর্তা সোমনাথ দত্ত শনিবার এই খবর জানান। তিনি বলেন,বর্ষা এল কেরলে। কেরলে বর্ষা প্রবেশের স্বাভাবিক দিন পয়লা জুন। নির্ধারিত দিনের ৮ দিন আগেই ভারতের মূল ভূখণ্ডে হাজির দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু।এর আগে ১৯৯০ সালের ১৯ শে মে দেশে ঢুকে পড়েছিল মৌসুমী বায়ু। ১৩ দিন আগে বর্ষা এসেছিল কেরলে। এটাই সর্বকালীন রেকর্ড।তবে ২০০৯ সালে ২৩ শে মে বর্ষা এসেছিল কেরলে। এরপর ২০২৫ এ ২৫ শে মে কেরলে ঢুকল মৌসুমী বায়ু।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর অনুকূল পরিবেশ। আগামী দু’দিনের মধ্যেই বর্ষা উত্তরবঙ্গে(North Bengal) ঢুকতে পারে। একইসঙ্গে সিকিম এবং উত্তর-পূর্ব ভারতের রাজ্যে ঢুকে যাবে বর্ষা। নির্ধারিত দিন ৮ই জুনের অনেক আগেই বর্ষা ঢুকবে বাংলায়। তবে কলকাতায় বা দক্ষিণবঙ্গে বর্ষা আসে ১০ই জুন। এখনো নির্দিষ্ট পূর্বাভাস না দিলেও বর্ষা যে এবার আগাম আসছে তা সুনিশ্চিত আবহাওয়া দফতর। জুন মাসের প্রথম সপ্তাহেই দক্ষিণবঙ্গে বর্ষা এসে যাবে বলে মনে করছেন আবহাওয়াবিজ্ঞানীরা।

চলতি সপ্তাহের প্রতিদিনই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস। এর সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সম্ভাবনা। সোম ও মঙ্গলবার পর্যন্ত এইরকম আবহাওয়া থাকবে।মঙ্গলবার ২৭ শে মে বঙ্গোপসাগরে(Bay Of Bengal) নিম্নচাপ তৈরির সম্ভাবনা। মধ্য ও উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপ ক্রমশ উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে আরো শক্তিশালী হবে। এর প্রভাবে বৃষ্টি বাড়বে রাজ্যে। বুধবার থেকে শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। এই পর্বের রাজ্যের সব জেলায় বেশিরভাগ এলাকাতেই বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি বেশি হবার সম্ভাবনা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এছাড়াও দক্ষিণবঙ্গের হুগলী, ঝাড়গ্রাম ,বাঁকুড়া ,মুর্শিদাবাদ জেলাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং কালিম্পং ভারী বৃষ্টির সম্ভাবনা।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির