দৌলতাবাদে কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, পুলিশের লাঠিচার্জ

Share:

নিজস্ব প্রতিনিধি, দৌলতাবাদ: মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোটকে ঘিরে রবিবার দফায় দফায় উত্তেজনা দেখা দেয় এলাকায়। সিপিএম এবং কংগ্রেস জোট করে লড়ছে ওই ভোটে। রবিবার দৌলতাবাদ হাইস্কুলে ওই ভোটগ্রহণকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূলের লোকজন মারধর করে জোটের প্রার্থী ও ভোটারদের এমনটাই অভিযোগ। এলাকা ছাড়া করার চেষ্টা করে সকলকে বিরোধীরা এই অভিযোগ করেন।মোট ১০ জনকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে অধিকাংশ বহিরাগত।মহারাজপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ৪৩টি আসন রয়েছে। গত ভোটে সিপিএম ৪৩টি আসনে জয়লাভ করে।দৌলতাবাদে কৃষি সমবায় সমিতির নির্বাচনের ফলাফল রবিবার বিকালে প্রকাশিত হয়। মোট ৪৩ টি আসনের মধ্যে বাম কংগ্রেস জোট পেয়েছে ৩৯ টি আসন। তোর চারটি আসনে জয়ী হয়েছে তৃণমূল।

এ বছর ওই ৪৩টি আসনের মধ্যে সিপিএম ২১টি আসনে এবং কংগ্রেস ২২টি আসনে প্রার্থী দেয়।শুরুর দিকে ভোট শান্তিপূর্ণ ভাবে হচ্ছিলো। এতে শাসক দলের কপালে চিন্তার ভাঁজ পড়ে বলে অভিযোগ বিরোধীদের। এর পরে বহিরাগত গুণ্ডা বাহিনী লাঠিসোটা নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। এমনকি ভোটগ্রহণ কেন্দ্রে আসতে না পারে, সে জন্য বিভিন্ন জায়গায় পথ অবরুদ্ধ করে রাখে।সিপিএম-কংগ্রেস জোটের লোকজনকে বেপরোয়া ভাবে মারধর করার সময়ে পুলিশ কার্যত চুপ করে দাঁড়িয়ে ছিল বলে অভিযোগ।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে পুলিশ লাঠি উঁচিয়ে তেড়ে যায় এবং লাঠি চার্জ করে। এতে সাময়িক ভাবে দুষ্কৃতীরা ছত্র ভঙ্গ হলেও তত ক্ষণে যা ঘটার ঘটে গিয়েছে। পুলিশ কর্মীদেরও আক্রমণ করে বহিরাগত দুষ্কৃতীরা। সংঘর্ষ পুলিশের লাঠিচার্জ(Lathicharge) এই ঘটনায়  তপ্ত দৌলতাবাদ(Dulatabad)।দুপুরের পর ভোটগ্রহণ পর্ব শেষ হয়। বিকেলে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে।

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

কল্যাণী এক্সপ্রেসওয়েতে ফের দুর্ঘটনা, ইট বোঝাই লরি উল্টে মৃত্যু হল যুবকের

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

কেন্দ্রীয় মন্ত্রিত্বের বিনিময়ে আসন পুনর্বিন্যাস বিলে বিজেপির পাশে শরদ-স্ট্যালিন! জল্পনা

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর

বেন স্টোকসের রেকর্ড ভাঙলেন ঋষভ পন্থ, WTC-তে গড়লেন নতুন নজির